বৃষ্টি যেন পিছু ছাড়ছে না ফের শীতের মরশুম আসতে না আসতেই বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায়। গতকাল থেকেই উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে শৈল শহরে।
বৃষ্টির রেশ কাটলেই জাঁকিয়ে পড়বে শীত। শুক্রবার দার্জিলিং , কালিম্পং, কোচবিহার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পার্বত্য অঞ্চলের বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ জারি নেই কোনও সতর্কতা। ২ নভেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।


এরপর ৩ এবং ৪ নভেম্বরও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনও জেলায়। এরপর ৫ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। এবং ৬ তারিখ হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এরপর ৭ তারিখ ফের গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ দিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে।
এদিকে উত্তরবঙ্গেও নতুন মাসে রাতের পারদ নামবে জেলায় জেলায়। সেখানেও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে তাপমত্রা। ইতিমধ্যেই হালকা হালকা ঠান্ডার আমেজ পাহাড়জুড়ে, বৃষ্টির রেশ কাটতেই হুড়মুড়িয়ে বাড়বে শীত।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



