অশোক ভট্টাচার্য কেমন আছেন? ফোন করলেন মুখ্যমন্ত্রী, হাসপাতালে ছুটলেন প্রাক্তন শিষ্য শঙ্কর

হাসপাতালে ভর্তি প্রবীণ সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখতে গেলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনীতির তীব্র মেরুকরণের মাঝেও ফের সামনে এল রাজনৈতিক সৌজন্যের এক বিরল ছবি। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি সিপিআইএমের প্রবীণ নেতা অশোক ভট্টাচার্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, একসময় তাঁর ঘনিষ্ঠ সহযোগী থাকা বর্তমান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও হাসপাতালে গিয়ে দেখা করলেন বর্ষীয়ান বাম নেতার সঙ্গে।

শনিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে আহত হন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালেই সেখানে পৌঁছে যান শঙ্কর ঘোষ। রাজনৈতিক অবস্থান বদলালেও প্রাক্তন রাজনৈতিক গুরু-শিষ্যের সম্পর্কের উষ্ণতা এদিন ফের নজর কেড়েছে।

অশোক ভট্টাচার্য কেমন আছেন? হাসপাতালে ছুটলেন প্রাক্তন শিষ্য শঙ্কর

অশোক ভট্টাচার্য কেমন আছেন? ফোন করলেন মুখ্যমন্ত্রী, হাসপাতালে ছুটলেন প্রাক্তন শিষ্য শঙ্কর
অশোক ভট্টাচার্য কেমন আছেন? ফোন করলেন মুখ্যমন্ত্রী, হাসপাতালে ছুটলেন প্রাক্তন শিষ্য শঙ্কর

জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে ফোনে অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথোপকথনের সময় প্রবীণ বাম নেতা তাঁকে জানান, আচমকা চোখে অন্ধকার দেখে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে স্ট্রোকের আশঙ্কা করা হলেও স্ক্যান রিপোর্টে এখনও পর্যন্ত তেমন কিছু ধরা পড়েনি। এমআরআই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা।

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, অশোক ভট্টাচার্যের ডান চোখে কালশিটে পড়েছে। এছাড়াও ডান হাত, ডান গাল এবং কপালের একাংশে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

ফোনালাপে মুখ্যমন্ত্রী জানান, চলতি মাসেই তাঁর উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা রয়েছে। সেই সময় তিনি ব্যক্তিগতভাবে গিয়ে অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন বলেও আশ্বাস দেন। হাসপাতালের শয্যা থেকেই শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান প্রবীণ বাম নেতা।

বাংলার রাজনীতিতে মতাদর্শগত লড়াই নতুন নয়। তবে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত সম্পর্ক ও সৌজন্যের যে সংস্কৃতি একসময় এই রাজ্যের পরিচয় ছিল, অশোক ভট্টাচার্যের অসুস্থতাকে ঘিরে সেই ছবিই যেন আবার সামনে এল। রাজনৈতিক অঙ্গনে সৌজন্যের এই বার্তা এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন