নজরবন্দি ব্যুরো: নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে বঙ্গে প্রধানমন্ত্রী। নেতাজি শরণে মোদী-মমতা। সকাল থেকে ময়দানে ছিলেন মমতা। এবার নেতাজির জন্মজয়ন্তীতে একাধিক কর্মসূচি নিয়ে শহরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। কপ্টারে রেসকোর্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী । সেখান থেকে প্রথমে তিনি যাবেন এলগিন রোডে নেতাজীর বাসভবনে। সেখানে ১৫ মিনিট থাকবেন। এরপর যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। সেখান থেকে বেরিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ফের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত বর্ধমান, চিন্তিত পদ্মশিবির


আজ দুপুর পৌনে ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু বসু সহ রাজ্য সরকারের পক্ষ থেকে মোট ১৩ জন সদস্যের একটি টীম। নেতাজী জন্মজয়ন্তীতে কলকাতায় মোদির উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে এক নয়া তরজা।
নেতাজী ভবনে সুভাষচন্দ্র বসুর সংগ্রহশালা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন নেতাজীর পরিবারের একাধিক সদস্য, তাঁদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। তাঁকে নেতাজী ভবন ঘুরে দেখালেন নেতাজীর পরিবারের সদস্য তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ সুগত বসু। বিজেপি রাজ্যসভার সাংসদ তথা রাজ্যপাল জগদীপ ধনকড়ও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ন্যাশনাল লাইব্ররিতে। সেখানে নেতাজীর একটি বই প্রকাশের পাশাপাশি সেমিনারে বক্তব্যও রাখবেন তিনি। এখানেও তাঁর সঙ্গে হাজির রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।


ন্যাশনাল লাইব্রেরিতে সেমিনারে অংশ না নিয়েই ঐতিহ্যপূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪টা ১৬তে ভিক্টোরিয়াতে হাজির হন তিনি। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমফানের পর ফের একবার একমঞ্চে দেখা গেল তাঁদের। সেখানে হাজির রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে দেখার জন্য মানুষের ঢল নেমেছে ভিক্টোরিয়ার বাইরে।








