পুনরায় NEET পরীক্ষা হবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

সিবিআই-এর রিপোর্টের ভিত্তিতে এই রায়দান। আবেদনকারীদের আর্জি খারিজ করল শীর্ষ আদালত। হাজারীবাগ ও পাটনাতেই নিট-এর প্রশ্ন ফাঁস হয়েছে বলে প্রাথমিক অনুমান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিট প্রশ্ন ফাঁস মামলায় রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। পুনরায় নিট পরীক্ষা হবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। সিবিআই-এর রিপোর্টের ভিত্তিতে এই রায়দান। আবেদনকারীদের আর্জি খারিজ করল শীর্ষ আদালত। হাজারীবাগ ও পাটনাতেই নিট এর প্রশ্ন ফাঁস হয়েছে বলে প্রাথমিক অনুমান।

২০২৪ নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় নিট পরীক্ষা বাতিলের দাবি উঠেছিল৷ এরপর নিট রিটেস্ট অথবা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা উঠে। গত চার দিন ধরেই সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। ২২ তারিখ থেকে এই শুনানি বেশি গতি পেয়েছে।

পুনরায় NEET পরীক্ষা হবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

অর্থাৎ এদিন এই তিন সদস্যের বিচারপতির ডিভিশন বেঞ্চ মূলত যে বিষয়টি খতিয়ে দেখতে চেয়েছিলেন তা হল এই প্রশ্ন ফাঁসের আওতায় সর্বোচ্চ কতজন ছাত্র রয়েছে। সিবিআই তদন্তে উঠে এসেছে শুধুমাত্র বিহারের পাটনা এবং হাজারিবাগেই প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে। সেক্ষেত্রে আজ সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয় গোটা পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার কোন প্রশ্নই ওঠেনা।

পুনরায় NEET পরীক্ষা হবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

পুনরায় NEET পরীক্ষা হবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

এদিন সুপ্রিম কোর্ট জানায়, প্রায় ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এই নিট পরীক্ষায় বসেছিলেন৷ একাধিক রিপোর্টের ভিত্তিতে এই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে পারে মোট ৫৭১ টি শহরে ৪৭৫০টি সেন্টারে এই পরীক্ষা হয়েছিল। এঁদের মধ্যে অনেকেই বহু দূরত্বের পথ অতিক্রান্ত করে কেউ কেউ এক জেলা থেকে আরেক জেলায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে বসেছিলেন৷ ফলে দুটি জায়গায় প্রশ্নফাঁসের অভিযোগের ভিত্তিতে গোটা পরীক্ষা বাতিল করা হলে বিপদে পড়তে পারে এই সমস্ত পরীক্ষার্থীরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত