নজরবন্দি ব্যুরোঃ কিছু মানুষ আমাকে বলছেন আমি যাতে কিছু বলি। আমি আগেই বলেছি, বিক্ষুব্ধরা যা খুশি করতে পারে। আমি তাঁদের বিষয়ে হস্তক্ষেপ করবা না। তাঁরা ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নিতেই পারে। কিন্ত কেউ বালাসাহেব ঠাকরের নাম ব্যবহার করতে পারবেন না। বিক্ষুব্ধ শিবিরকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
আরও পড়ুনঃ টলিপাড়ায় হুলুস্থুলু, পরিবারকে দায়ী করে ফের আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের


গতকালের উদ্ধব ঠাকরের বার্তার পরেই একনাথ শিন্ডে ঠিক করেন তিনি নিজে নতুন করে শিবসেনা গঠন করবেন। সূত্রের খবর, সেই বৈঠকে স্থির হয়েছে, নিজেদের দলের নাম ‘শিবসেনা বালা সাহেব’ রাখতে চলেছেন বিক্ষুব্ধ বিধায়করা। শোনা যাচ্ছে, ৩৭ জন শিনসেনার বিধায়ক এবং নির্দল বিধায়কদের নিয়ে এই নাম ঘোষণা করবেন একনাথ শিন্ডে। কিন্তু সেইপথে এবার কাঁটা হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী উদ্ধব। বালাসাহেব নামে আপত্তি উদ্ধবের।

উল্লেখ্য, শুরু থেকেই ‘হিন্দুত্ব’ এবং ‘বালাসাহেব ঠাকরে’ এর বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন একনাথ শিন্ডেকে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নিজেদের গ্রুপের নামে বালাসাহেব ঠাকরের নাম উল্লেখ করে শিবসেনার কর্মীদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। সংবাদসংস্থা এএনআইকে বিক্ষুব্ধ শিবিরের বিধায়ক দীপক কারশেকর জানিয়েছেন, একনাথ শিন্ডে চাইছেন “শিবসেনা বালা সাহেব” নামে একটি গ্রুপ তৈরি করতে।
বালাসাহেব নামে আপত্তি উদ্ধবের, বাড়ছে সংঘাত

অন্যদিকে, শনিবার আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে শিবসেনার তরফে। শনিবার, বিক্ষুব্ধ শিবিরের বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে হামলার অভিযোগ ওঠে। বিধায়কদের পরিবারগুলিকে নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরেকে চিঠি দেন একনাথ শিন্ডে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল জানিয়েছেন, কোনও বিধায়কের থেকে নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। যে সমস্ত বিধায়করা গুয়াহাটিতে রয়েছেন, তাঁদের পরিবারগুলিকে সুরাক্ষার বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।









