টলিপাড়ায় হুলুস্থুলু, পরিবারকে দায়ী করে ফের আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারো আত্মহত্যাহর চেষ্টা করার মতো ঘটনা টলিপাড়ায়। জানা যাচ্ছে, মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যাহ করার চেষ্টা করেছিলেন এক উঠতি মডেল । ২৪ জুন আত্মহত্যাছর চেষ্টা করেন তিনি। তবে পুলিসের তৎসরতায় এযাত্রা প্রাণে বেঁচে গেলেন ওই উঠতি মডেল। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ অফিস টাইমে বাড়ছে মেট্রোর সংখ্যা, জানালো কলকাতা মেট্রো

সোশ্যালল মিডিয়ায় নিজের পরিবারকে দোষারোপ করেছেন তিনি। সূত্রের খবর, কালনার বাসিন্দা ওই তরুণী নাম দেবলীনা দে (২৭)। বিগত দেড় বছর ধরে মুকুন্দপুর এলাকার উত্তলিকা আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। সিরিয়ালেও কিছু কিছু কাজ পেতেন। তবে উপার্জন খুব একটা হচ্ছিল না।

পরিবারের সঙ্গে এ নিয়ে মাঝেমধ্যেই মনোমালিন্য চলত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরাই।গত ২২ জুন নিজের ২৮ তম জন্মদিনে কালনার বাড়িতে উদযাপন করেছিলেন দেবলীনা। সেদিনই বাবাকে জানান, একটি ফ্যািশন বুটিক খুলতে চান তিনি। সেই বাবদ প্রায় লাখখানেক টাকা চেয়ে বসেন ওই উঠতি মডেল। শুনেই পত্রপাঠ নাকচ করে দেন তাঁর বাবা। আপত্তি জানান ভাইও।

কিন্তু সমস্যা হয় গতকাল। এদিন নরেন্দ্রপুরে শুটিং ছিল তাঁর। সকাল বেলায় শুটিংয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান মডেল। সোশ্যা্ল মিডিয়ায় তিনি লেখেন, ‘বেঁচে থাকার জন্যৎ অনেক স্ট্রাগল করেছি। সবকিছুর জন্য্ শুধু আমার পরিবার দায়ী। এখন আমার শান্তি চাই।

টলিপাড়ায় হুলুস্থুলু, পরিবারকে দায়ী করে ফের আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের

বিদায়।’ ওয়াটস্যাপ, ফেসবুক, ইনস্টা থেকে ভাইকে ব্লক করেন তিনি।বন্ধ করে দেন নিজের মোবাইল। তারপর ফেসবুকে পরিবারের বিরুদ্ধে একটি পোস্ট করে রাতে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খান। ভোর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন