নজরবন্দি ব্যুরোঃ করোনা আতঙ্ক কাটিয়ে মেট্রোয় চালু হয়েছে টোকেন পরিষেবা। বেড়েছে প্রথম ও শেষ মেট্রোর সময়সীমাও। এবার অফিস যাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান কমানো হচ্ছে বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ দেড় ঘন্টা কার্নিসে থাকার পর ঝাঁপ দিলেন রোগী, কলকাতা নিউরো সাইন্সে চাঞ্চল্যকর ঘটনা


আগামী ১ জুলাই থেকে ২৮২–র বদলে চলবে সারাদিনে ২৮৮টি মেট্রো। মেট্রোর তরফে বলা হয়েছে, সোম থেকে শুক্রবার ১৪৪টি আপ এবং ডাউন লাউনে ১৪৪টি মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দমদমের মধ্যে চলবে মেট্রোগুলি।

এর মধ্যে ১৭২টি মেট্রো পরিষেবা (৮৬টি আপ এবং ৮৬টি ডাউন) মিলবে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। এর ফলে সকালে ও সন্ধেয় পাঁচ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা।



কর্মব্যস্ত দিনে অফিস টাইমে মেট্রোয় উপচে পড়ে ভিড়। একটি মেট্রোয় উঠতে না পারলেই অন্তত ছয় থেকে সাত মিনিট অপেক্ষা করতে হয়। ফলে গন্তব্যে পৌঁছতেও দেরি হয়। মেট্রোর সংখ্যা বাড়লে সেই সমস্যা মিটবে বলেই আশা কর্তৃপক্ষের।

অফিস টাইমে বাড়ছে মেট্রোর সংখ্যা, জানালো কলকাতা মেট্রো
তাছাড়া দুই মেট্রোর ব্যবধান কমলে করোনা কালে অতিরিক্ত ভিড় এড়ানোও সম্ভব হবে।তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। ছাড়বে সাড়ে ন’টায়। এমনকি শনি ও রবিবার সময়সূচি একই থাকবে।







