নজরবন্দি ব্যুরো: ‘নো ইন্দিরা নো কংগ্রেস!’ আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০০ তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষ্যেই আজ টুইটের মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী কে শ্রদ্ধা জানালেন, প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের পুত্র রোহন মিত্র। তিনি এদিন প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণ করে, ফের একবার ‘গরিবি হাঁটাও’ স্লোগান তুললেন। এদিন টুইটে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে সৌমেন পুত্র লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করি।”
আরও পড়ুনঃ আজও গড়বেতার বেতাজ বাদশা ‘সাস্পেন্ডেড’ সুশান্ত ঘোষ! CPIM নয়, বোঝাল তৃণমূল।


তাঁর কথায়, “ইন্দিরা গান্ধী দেশজুড়ে গরিবি হাঁটাও ডাক দিয়েছিলেন। আজও তাঁর এই কালজয়ী স্লোগান প্রাসঙ্গিক। গোটা দেশ তাঁর আদর্শে অনুপ্রাণিত”। তিনি আরও লেখেন, “ইন্দিরা গান্ধী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সেবা করেছেন। গরীব ও প্রান্তিক মানুষদের জন্য তাঁর অবদান আজও মনে রেখেছেন দেশবাসী। সারা মানুষের হৃদয়ে আজও বিরাজমান ইন্দিরা গান্ধী”।
শুধুতাই নয় ‘গরিবি হাঁটাও’ স্লোগানই একসময় মূল মন্ত্র ছিল কংগ্রেসের। নির্বাচন গুলিতেও সেই ফর্মূলাকে বারবার কাজে লাগিয়েছে দল। আর এ কথা এদিন আবারও মনে করিয়ে দিল সৌমেন পুত্র রোহন। এমনকি এদিন টুইটের শেষে প্রয়াত তা্র বাবা সৌমেন মিত্রের উদ্ধৃতি উল্লেখ করে এদিন লেখেন, “নো ইন্দিরা নো কংগ্রেস। ইন্দিরাজি অমর রহে”।









