কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্গাপুজো বন্ধ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্গাপুজো বন্ধ! করোনা ভাইরাসের ফলে স্তব্ধ মানব জীবন।এই রাজ্যে প্রতিনিয়ত মানুষ সংক্রমিত হচ্ছেন এই ভাইরাসে। সুস্থ হওয়া সংখ্যা বাড়লেও মৃত্যু সংখ্যা মানুষকে ভাবিয়ে তুলছে।এবছর কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালে দুর্গাপূজা হবে কি হবে না সেই নিয়ে জল্পনা ছিল।

আরও পড়ুনঃপালঘর কাণ্ডে, সাংবাদিক অর্ণব গোস্বামীকে ফের নোটিশ ধরাল মুম্বাই পুলিশ!

অনেক চিকিৎসকই কলকাতা মেডিকেলে পুজো হবে তা মেনে নিতে পারছিলেন না। কলকাতা মেডিকেল হাসপাতালে পুজো শেষ মুহূর্তের প্রস্তুতি হয়ে গিয়েছিল৷ ঠাকুর তৈরিও প্রায় শেষের পথে৷এবছর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা দুর্গাপুজোর আয়োজন করেন৷ কথা ছিল মেডিক্যাল কলেজের মেইন বয়েজ হস্টেল প্রাঙ্গনে এই পুজো হবে৷ধর্মীয় আচার- আড়ম্বর নয়, ষষ্ঠীর দিন রক্তদান শিবিরের মধ্যে দিয়ে বোধন হবে মায়ের৷

এছাড়া দেওয়া হবে মাস্ক, স্যানিটাইজার৷ তবে জুনিয়র চিকিৎসকদের ভাবনাটুকুই সার হল৷ বিভিন্ন কারণে শেষ পর্যন্ত পুজো বন্ধ করে দিতে বাধ্য হলেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা৷এই প্রসঙ্গে মেডিক্যালের সুপার ইন্দ্রনীল বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেছেন, হাসপাতালে পুজো হচ্ছিল না, বাইরে জুনিয়রদের পুজো করার কথা ছিল। যেহেতু হাসপাতাল চত্বরে পুজো নয়, সেহেতু অনুমতি বা বন্ধ করিয়ে দেওয়ার প্রশ্নই নেই।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্গাপুজো বন্ধ! জুনিয়র চিকিৎসকদের প্রেস রিলিজের একটি অংশে বলা হয়েছে,এতদূর এগোনোর পরেও (প্যান্ডেল, প্রতিমা সব কিছুই প্রস্তুতি শেষপর্বে ছিল) আমরা সমস্ত ‘সচেতনতার’ দায় মাথায় নিয়ে পুজো ও আনুষঙ্গিক সব পরিকল্পনা বন্ধ করছি। আমরা আমাদের কলেজ, হাসপাতাল তথা চিকিৎসক সমাজের প্রতি কোনও অযথা মিথ্যা অভিযোগ-সমালোচনার কারণ হতে চাই না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর