৭ এ নন্দিগ্রাম এর সভায় নেই মুখ্যমন্ত্রী, আপাতত মুখোমুখি সংঘাত হচ্ছে না দিদি শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৭ এ নন্দিগ্রাম এর সভায় নেই মুখ্যমন্ত্রী, আপাতত মুখোমুখি সংঘাত হচ্ছে না দিদি শুভেন্দুর। নন্দিগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারি দলত্যাগের পরেই ঘোষণা করা হয়েছিল ৭ ই জানুয়ারি নন্দিগ্রামে সভা করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দল ছাড়ার পরেও যে দলের জনসমর্থন অটুট সেই বার্তা দেওয়াই প্রধান উদ্দেশ্য ছিল।

আরও পড়ুনঃ ফের পর্ষদ NCTE-র নিয়ম নিয়ে সরব হবু শিক্ষকরা, নিয়োগ সুনিশ্চিত করার দাবি সরকারের কাছে

- Advertisement -

তৃণমূলের পক্ষ থেকে তবে এখন জানা যাচ্ছে আপাতত নন্দিগ্রামে কোন সভা করবেন না দিদি। বদলে ৭ তারিখের অই সভায় নেতৃত্ব দেবেন সুব্রত বক্সী। ৭ তারিখ প্রথম শুভেন্দু জনসভা করার কথা জানালেও তৃণমূলের সভা ঘোষণার পরেই তা পিছিয়ে পরের দিন করে দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি কটাক্ষ করে তিনি বলেন আমাকে আটকাতে জোড়ায় জোড়ায় মন্ত্রী পাঠিয়ে না পেরে নিজেই এবার সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। তবে আপনারা পুলিশ দিয়ে লোক আনলেও আমি ভালবাসা দিয়ে লোক আনব।

প্রসঙ্গত দল ছাড়লেও নন্দিগ্রামে শুভেন্দুর মত জমায়েত আর কেও করতে পারবেন না। দল ছাড়ার পর উত্তেজনায় দিদির সভার কথা ঘোষণা করা হলেও পরে তা পিছিয়ে দেওয়া হল। তাই এবার থেকে শুভেন্দুর বিরুদ্ধে কৌশলী পথেই হাঁটবে তৃণমূল।

৭ এ নন্দিগ্রাম এর সভায় নেই মুখ্যমন্ত্রী, আপাতত মুখোমুখি সংঘাত হচ্ছে না দিদি শুভেন্দুর। অন্যদিকে শুভেন্দু শিবিরের থেকে জানানো হয়েছে আজ না হোক যেদিনই দিদি সভা করবেন তার পরের দিনিই সভা হবে দাদার। কারন একতরফা নয় কথার পিঠে কথা চলবে এখন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর