Mamata – Nitish: এবার মমতার সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর কথোপকথন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ এর নির্বাচনের আগে বিরোধী জোটের সলতে পাকাতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি৷ বিহারের পাশা পাল্টে দেওয়ার পর এখন সমস্ত রাজনৈতিক দলগুলিকে একই ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন তিনি৷ যা নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে৷

mn2

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জের ঘটনায় গর্জে উঠল বিজেপির বুদ্ধিজীবী সংগঠন, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে টক্কর দেওয়ার জন্য কাকে এগিয়ে রাখা যায়? বিহারে পালাবদল করে তার উত্তর দিয়ে দিয়েছিলেন জেডিইউ প্রধান। তাই নিজেই উদ্যোগ নিয়েছেন সমস্ত বিরোধী দলগুলিকে একজোট করার। সম্প্রতি দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তিনি৷ দেখা করেন বাম নেতৃত্বদের সঙ্গেও।

mn

এবার মমতার সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর কথোপকথন

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেসের সঙ্গে জোট করতে নারাজ একাধিক রাজনৈতিক দল৷ যার মধ্যে অন্যতম তৃণমূল৷ কারণ, সাগরদিঘির নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন কংগ্রেসকে ছাড়াই লড়বেন৷ এমত অবস্থায় অখিলেশ যাদবের সঙ্গে কলকাতায় দেখা করেন তিনি৷ বৈঠক করে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে। একের পর এক ঘটনাবলী তৃতীয় ফ্রন্টের জল্পনা উস্কে দেয়।

এবার মমতার সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর কথোপকথন
এবার মমতার সঙ্গে বৈঠকে নীতীশ, মঙ্গলে নবান্নে দুই মুখ্যমন্ত্রীর কথোপকথন

এরই মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে একযোগে সরব হয়েছে সমস্ত দলগুলি। বিজেপির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে নীতীশ কুমার কলকাতায় আসার কথা উঠতেই তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত