সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই ভাঙছে-গড়ছে জোট। বিজেপিকে হারাতে ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট । ওই জোটের কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। নির্বাচন এগিয়ে এসেছে, এই সময়ে জোটের হাত শক্ত করার বদলে নিজেই শিবির বদল করছেন নীতীশ।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনে BJP-র পর্যবেক্ষক কারা? বঙ্গে কারা আসছেন ইনচার্জ হিসেবে, তালিকা প্রকাশ্যে

মহাগঠবন্ধন জোট ছেড়ে তিনি ফের যোগ দিচ্ছেন বিজেপি শাসিত এনডিএ-তে।আজই সম্ভবত সেই মহানাটকের চূড়ান্ত অধ্যায়। কারণ এদিনই ইস্তফা দিয়ে আবারও মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ।জানা গিয়েছে, ইতিমধ্যেই জেডিইউ বিধায়করা বৈঠকের জন্য পৌঁছে গিয়েছেন নীতীশ কুমারের বাড়ি।

বৈঠক সেরেই তিনি সওয়া ১১টায় রাজভবনে পৌঁছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন নীতীশ।সূত্রের খবর, আজই বিজেপি শাসিত এনডিএ-তে যোগ দিতে পারেন নীতীশ কুমার। বিকেলে তিনি বিজেপির সমর্থনে ফের সরকার গড়বেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
ফের পালটি নীতীশের, দিলেন ইস্তফা, বিকেলেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ!

এই নিয়ে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ। জোট বদলেও রেকর্ড গড়েছেন বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মোট ৫ বার শিবির বদল করলেন তিনি।



