ভরা সভায় নীতিশকে লক্ষ্য করে উড়ে এল পচা পেঁয়াজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভরা সভায় নীতিশকে লক্ষ্য করে উড়ে এল পচা পেঁয়াজ। এর আগেও হেলিকপ্টার লক্ষ্য করে ছোঁড়া হয়েছে জুতো । কখনও আবার ‘নীতীশ কুমার গো ব্যাক’ ,‘লালু জিন্দাবাদ’ স্লোগান তুলেছিল বিরোধীরা। কিন্ত মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এইবার এক্কেবারে ভোটের দিন চরম লাঞ্ছিত হতে হল নীতিশ কুমারকে। আর এবার বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কে লক্ষ করে ছোড়া হল পচা পেঁয়াজ!

আরও পড়ুনঃ কে বিমল গুরুং! নবান্নের বৈঠকে এলই না প্রসঙ্গ। বাজি পুজিয়ে উৎসব পাহাড়ে।

রাজ্যে মদের কারবার রুখতে ব্যর্থতার প্রতিবাদে কয়েকজন যুবক এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। বিহারের দ্বিতীয় দফার ভোটের দিনই মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনের জন্য বিহারের মধুবনীতে একটি জনসভা করেন নীতীশ কুমার। সেই জনসভায় বিহারের মুখ্যমন্ত্রী যেই বেকারত্ব ইস্যুতে বলা শুরু করলেন, তখনই দর্শকদের মধ্যে থেকে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পিঁয়াজ ছুঁড়তে থাকেন।

কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য নীতীশের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে খুঁজে পাকড়াও করেন। কিন্তু ততক্ষণে বিরক্ত হয়ে গিয়েছেন নীতীশ। খানিকটা ইতস্তত বোধ করেই তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন,”ওঁকে ছেড়ে দিন। যত খুশি ছুঁড়ুক।” এর পর ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে নীতীশ বলেন, ‘আপনার যত খুশি ছুঁড়তে পারেন।’

ভরা সভায় নীতিশকে লক্ষ্য করে উড়ে এল পচা পেঁয়াজ। নিরাপত্তারক্ষীরা ধরে ফেললে ওই যুবক বলতে শুরু করেছেন,”রাজ্যে এখনও খোলাখুলি মদ বিক্রি চলছে। আপনি কিচ্ছু আটকাতে পারেননি।” সংবাদসংস্থা এএনআই এই ভিডিওটি টুইট করেছেন। উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার দরুন এবারে বিহারে নীতীশ কুমারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করেছে।

যে হাওয়ায় গতি দিয়েছে তেজস্বী যাদবের ১০ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি। আপাতত নীতীশও বেকারত্ব ইস্যুতে খানিকটা দিশেহারা। প্রতিটি জনসভাতেই বেকারত্ব নিয়ে সাফাই গাইতে হচ্ছে তাঁকে। মঙ্গলবারের সভাতেও তেমনটাই করছিলেন তিনি। আর ঠিক সেইসময়ই আচমকা এই ঘটনা ঘটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত