মার্চ থেকেই শুরু শুটিং, রামায়ণে ‘শূর্পনখা’ চরিত্রে পরিচালকের পছন্দ বলিউডের এই সুন্দরীকে

রামায়ণে (Ramayana) রাম-রাবণের যুদ্ধের নেপথ্যে মূল কারণ হিসেবে শূর্পনখার নাম আসলেও ভুল কিছু বলা হবে না। বোনের অপমানের বদলা নিতেই শত্রুতা শুরু করেছিলেন রাবণ। তাই এই চরিত্রটি যে গুরুত্বপূর্ণ সেকথা বলাই বাহুল্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘রামায়ণ’ সিনেমা নিয়ে বলিউডে নানা রকম জল্পনা চলছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। রাবণ, সীতার চরিত্রের জন্য পরিচালক তাঁর পছন্দ বেছে নিয়েছেন। রামায়ণের (Ramayana Film Shooting) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শূর্পনখার। শোনা যাচ্ছে, বলিউডের এক সুন্দরী নায়িকাকে এই চরিত্রের জন্য পছন্দ করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। কে তিনি?

মার্চ থেকেই শুরু শুটিং, রামায়ণে 'শূর্পনখা' চরিত্রে পরিচালকের পছন্দ বলিউডের এই সুন্দরীকে

আরও পড়ুন: সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু! বাগদেবী কৃপা পেতে জেনে নিন এই মন্ত্রগুলি

রামায়ণে (Ramayana) রাম-রাবণের যুদ্ধের নেপথ্যে মূল কারণ হিসেবে শূর্পনখার নাম আসলেও ভুল কিছু বলা হবে না। বোনের অপমানের বদলা নিতেই শত্রুতা শুরু করেছিলেন রাবণ। তাই এই চরিত্রটি যে গুরুত্বপূর্ণ সেকথা বলাই বাহুল্য। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, পরিচালক নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) প্রথম পছন্দ রকুল প্রীত সিং (Rakul Preet Singh)। ইতিমধ্যেই দুজনের কথাবার্তা অনেকটাই এগিয়ে বলে খবর। তবে এই মুহূর্তে নিজের বিয়ে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আগামী ২২ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি।

মার্চ থেকেই শুরু শুটিং, রামায়ণে 'শূর্পনখা' চরিত্রে পরিচালকের পছন্দ বলিউডের এই সুন্দরীকে
মার্চ থেকেই শুরু শুটিং, রামায়ণে ‘শূর্পনখা’ চরিত্রে পরিচালকের পছন্দ বলিউডের এই সুন্দরীকে

জানা যায়, আগামী মার্চ মাস থেকেই নীতেশ তিওয়ারির পরিচালনায় রামায়ণ ছবির শুটিং শুরু করবেন রণবীর কাপুর। ইতিমধ্যেই মুম্বইতে একটি বড় সেট তৈরি করা হয়েছে। এপ্রিল পর্যন্ত শুটিং চলবে। সীতা চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। প্রাথমিক দিকে রাম-সীতার সংলাপের শুটিং হবে। তিন ভাগে ভাগ করা হয়েছে নীতীশ তিওয়ারির রামায়ণকে। প্রথম ভাগে ফোকাসে থাকবে রাম-সীতার গল্প। এরপর রামের বনবাস ও সীতার অপহরণের দিকে এগোবে। খবর বলছে, রাবণের চরিত্রে দেখা যেতে পারে ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশকে (Yash)। হনুমানের চরিত্রের জন্য ছবির নির্মাতারা অভিনেতা সানি দেওলের (Sunny Deol) সঙ্গে কথা বলছেন বলে জানা গিয়েছে। ২০২৫ সালের দ্বিতীয় ভাগে মুক্তি পেতে পারে ছবিটি।

মার্চ থেকেই শুরু শুটিং, রামায়ণে ‘শূর্পনখা’ চরিত্রে পরিচালকের পছন্দ বলিউডের এই সুন্দরীকে

মার্চ থেকেই শুরু শুটিং, রামায়ণে 'শূর্পনখা' চরিত্রে পরিচালকের পছন্দ বলিউডের এই সুন্দরীকে

সূত্রে আরও জানা গিয়েছে, রামায়ণের শুটিং চলাকালীন রণবীর ‘রাম’ চরিত্রে অভিনয়ের জন্য আমিষ খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। কারণ, শুটিংয়ের সময় তিনি নিজেকে ভগবান রামের মতই শুদ্ধ রাখতে চান। এমনকি বেশ কয়েকমাস অভিনেতা কোনও পার্টিতে যোগ দেবেন না বলেও জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত