নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় জিতলেও সংসদেই থাকবেন জগন্নাথ, মন্ত্রী হবেন নিশীথ! বেশ কয়েকদিনের টালবাহানার পর আপাতত এই সিদ্ধান্তে পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে তাঁদের দাবী। আর তার ফলেই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছে বঙ্গ বিজেপি বলেই সূত্রের খবর। বিশ্বস্ত সূত্রের দাবি নিশীথ প্রামাণিক কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হবে।
আরও পড়ুনঃ প্রায় দু’সপ্তাহ পর সামান্য স্বস্তি, দেশে দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের কম


২১ এর নির্বাচনে বিজেপির লক্ষ্য ছিলো বাংলা জয়। সেই লক্ষ্যে এগিয়েই বারবার প্রচার করেছিলেন এই লড়াইয়ে জিতে ২রা মে ক্ষমতায় আসছেন তারাই। ভোটে জেতা নিশ্চিত করতেই গেরুয়া শিবির কয়েকটি কেন্দ্রে শেষ মুহুর্তে সাংসদদের ফের নির্বাচন লড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেই চাননি সাংসদ পদ ছেড়ে বিধায়ক হতে। কিন্তু নির্বাচনের আগে এটাই ছিলো বিজেপির পরিকল্পনা। বিধানসভায় জিতে বিরোধী দলকে চ্যালেঞ্জে ফেলা। সেই মতো নির্বাচন লড়েছিলেন ৫ জন সাংসদ। তাদের মধ্যে হেরে গিয়েছেন ৩ জনই, জিতেছেন মাত্র ২।
লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ লকেট চ্যাটার্জী, নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ফের লড়েছিলেন বিধানসভা নির্বাচনে। ফলাফলে দেখা গিয়েছে নিশীথ এবং জগন্নাথ ছাড়া হেরে গিয়েছেন বাকি সকলেই। স্বপন বাবু নিজের পদ থেকে ইস্তফা দিয়েই বিধানসভা নির্বাচনে নেমেছিলেন, অন্যদিকে লকেট, বাবুল হেরে যাওয়ায় তাঁরা লোকসভাতেই থাকছেন। তবে মন্ত্রীত্ব কতদিন থাকবে বাবুলের তা সময় বলবে।
বিধানসভায় জিতলেও সংসদেই থাকবেন জগন্নাথ, মন্ত্রী হবেন নিশীথ!
কিন্তু সমস্যা হয়েছিলো নিশীথ এবং জগন্নাথকে নিয়ে। একুশের ভোটযুদ্ধে দিনহাটা থেকে নিশীথ মাত্র ৫৭ ভোটে উদয়ন গুহ কে হারিয়ে জয়ী হয়েছেন। ওপর দিকে জগন্নাথ জয়ী হয়েছেন ১৫,৮৭৮ ভোটের ব্যবধানে। বিধানসভায় জিতলেও সংসদেই থাকবেন জগন্নাথ, নিশীথ। কারন জয়ী হয়ার পরেও তাঁরা লোকসভার সাংসদ পদ ছাড়তে রাজি হননি, এমনকি আসেননি বিধায়ক হিসেবে শপথ নিতেও। শপথ নিয়ে নিলে পরবর্তী দু’সপ্তাহের মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক।


সেই বিষয়ে দুজনেই জানিয়েছিলেন দল যা সিদ্ধান্ত এনবে তাই হবে, সূত্রের খবর, গত শনিবার দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত হয়েছে। দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচনের জন্য ভিতরে ভিতরে প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। নিশীথের কোচবিহার লোকসভা কেন্দ্র ও জগন্নাথের রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকলেও উপনির্বাচনে যে বিজেপি জিতবেই এমন কিছু নিশ্চিত করে বলতে পারছে না কেউই। আপাতত ঠিক হয়েছে বিধানসভায় জিতলেও সংসদেই থাকবেন জগন্নাথ, মন্ত্রী হবেন নিশীথ!







