নজরবন্দি ব্যুরোঃ প্রায় দু’সপ্তাহ পর সামান্য স্বস্তি, গত কয়েকদিনে পাল্লা দিয়ে বেড়েছে গ্রাফ। চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে, আর আতঙ্ক জোরালো হয়ে বসেছে দিনে দিনে সাধারণ মানুষের মনে। তবে গত দুসপ্তাহ টানা হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ার পর সামান্য স্বস্তি দেশে। কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ২৭ সে এপ্রিলের পর ফের গত ২৪ ঘন্টায় দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে সাড়ে ৩ লাখের কম।
আরও পড়ুনঃ একটা মাস্ক যথেষ্ট নয়, এখন প্রয়োজন জোড়া মাস্কের! বিজ্ঞপ্তি জারি কেন্দ্রর।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৭৬ জন। কোভিডের কারণে এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন। দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ৭১ হাজার ৩১৩ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ১০ হাজার ৯০০ জন।
গত কয়েকদিনের তুলনায় সংক্রমণ কম হয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৩৬ জন। দিল্লির পরিমাণ বেশ কমেছে সংক্রমণের, গত ২৪ ঘন্টায় রাজধানীতে আক্রান্ত হয়েছে কম বেশি সাড়ে ১২ হাজার। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি, সেখানে মোত করোনায় আক্রান্ত ১৫ লক্ষ ২৪ হাজার ৭৬৭ জন। মৃত্যু হয়েছে ১৫,৭৪২ জনের। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১৩ লক্ষ ২ হাজার ৫৮৯ জন। মৃত্যু হয়েছে ৮,৭৯১ জনের।
প্রায় দু’সপ্তাহ পর সামান্য স্বস্তি, কেরলে আক্রান্ত ১৯ লক্ষ ৩০ হাজার ১১৬ জন। মৃত্যু হয়েছে ৫,৮৮০ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৭,৪৮৭ জন। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ। এখানে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ১২ হাজার ৬০৪ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ১২,৪৬১। গত ২৪ ঘন্তায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছে কর্নাটকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৯,৩০৫ জন। রাজ্যে মোট আক্রন্তের সংখ্যা ১৯ লক্ষ ৭৩ হাজার ৬৩৮, মৃত্যু হয়েছে ১৯,৩৭২ জনের। এই মুহুর্তে দেশে সুস্থতার হার ৮২.৪ শতাংশ। এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ০৬৬ জনের।



