শপথ নিয়ে ‘বিধায়ক’ হলেন ধূপগুড়ির নির্মল, বোসকে উপহার দিলেন রাজবংশী গামছা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাজারও জটিলতা কাটিয়ে অবশেষে শপথ নিলেন ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মল চন্দ্র রায়। স্বাধীনতার পর প্রথমবার কোনও বিধায়কের শপথ অনুষ্ঠান আয়োজন হল রাজভবনে। তাও ভোটে জেতার ২২ দিন পর বিধায়ক হলেন নির্মল! এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রাজবংশী গামছা উপহার দিলেন তিনি।

আরও পড়ুনঃ গরীবরা বাসে আর নেতারা ফ্লাইটে! তৃণমূলের দিল্লি অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ সুকান্তর

একুশের বিধানসভায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। জিতে বিধায়ক হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই ধূপগুড়িতে উপনির্বাচন হয় গত ৫ই সেপ্টেম্বর। ফলাফল প্রকাশের পর জানা যায়, চার হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়।

শপথ নিয়ে ‘বিধায়ক’ হলেন ধূপগুড়ির নির্মল, বোসকে উপহার দিলেন রাজবংশী গামছা!
শপথ নিয়ে ‘বিধায়ক’ হলেন ধূপগুড়ির নির্মল, বোসকে উপহার দিলেন রাজবংশী গামছা!

তারপর থেকেই শপথ গ্রহণ নিয়ে শুরু হয় টানাপোড়েন। এর আগে গত শনিবার ২৩ তারিখ বিধায়কের শপথবাক্য পাঠের কথা ছিল রাজভবনে। কিন্তু তা হয়নি। অবশেষে আজ শপথ নিলেন নির্মল। এদিন ইংরাজিতে শপথবাক্য পাঠ করেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন নির্মলের স্ত্রী ও দুই কন্যা।

শপথ নিয়ে ‘বিধায়ক’ হলেন ধূপগুড়ির নির্মল, বোসকে উপহার দিলেন রাজবংশী গামছা!

শপথ নিয়ে ‘বিধায়ক’ হলেন ধূপগুড়ির নির্মল, বোসকে উপহার দিলেন রাজবংশী গামছা!

শপথ নিতে শুক্রবারই কলকাতায় আসেন নির্মল। যদিও দেসিন দমদম বিমানবন্দরে নেমেও জানযটের সম্মুখীন হতে হয় তাঁকে। কারণ, শহরে চলছিল আদিবাসীদের মিছিল। অবশেষে অ্যাপ ক্যাব বুক করে বিধায়ক হস্টেলে পৌঁছন তিনি। কলকাতায় এসে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। অবশেষে শপথ নিতে পেরে খুশি নির্মল।

শপথ নিয়ে ‘বিধায়ক’ হলেন ধূপগুড়ির নির্মল, বোসকে উপহার দিলেন রাজবংশী গামছা!
শপথ নিয়ে ‘বিধায়ক’ হলেন ধূপগুড়ির নির্মল, বোসকে উপহার দিলেন রাজবংশী গামছা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত