নজরবন্দি ব্যুরোঃ এইমস নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করল সিআইডি। সেইমটো মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ভবানীভবনে বিজেপি বিধায়ক। এর আগে একাধিকবার বিজেপি বিধায়কের বাড়িতে উপস্থিত হয়েছেন তদন্তকারী অফিসাররা। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদেরকে। মঙ্গলবার ভবানীভবনে তলব করা হয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড মানিক গ্রেফতার, হেফাজতে নেবে ইডি


অভিযোগ, ১ এপ্রিল কল্যাণী এইমসে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পান বাঁকুড়ার বিধায়ক ণীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী। অভিযোগ, সুপারিশের ভিত্তিতে নিয়োগ হয়েছে মেয়ের। সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।

অভিযোগ, কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির কথা এর আগে উল্লেখ করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের মতো কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নামে সিআইডি।
সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। সেই মামলায় আজ বঙ্কিম ঘোষের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।


ভবানীভবনে বিজেপি বিধায়ক, নিয়োগ দুর্নীতি নিয়ে বাড়ল তৎপরতা

সেই মামলায় বিধায়ক কন্যা মৈত্রী দানাকে বারবার তলব করে সিআইডি। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর বিধায়কের বাড়িতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আজ ফের হাজিরা দিতে ভবানীভবনে উপস্থিত হয়েছেন তিনি।







