NIA-র হাতে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, চলছে প্রভাবশালী যোগের খোঁজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের মহম্মদ বাজার থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। সেই ঘটনায় এবার NIA-র হাতে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। শুধুমাত্র ওই ব্যক্তি নয়, ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তির সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে কিনা, খোঁজ শুরু করেছে এনআইএ।

আরও পড়ুনঃ Air Conditioner: ১৮ হাজারের এসি মিলবে মাত্র ৫ হাজারে, গরমে রেহাই পেতে কিনে ফেলুন আজই

সূত্রের খবর, ধৃত দুই জনের মধ্যে একজনের নাম মীর মহম্মদ নুরুজ্জামান। বিকাশভবনে কাজ করতেন তিনি। অপর ব্যক্তির নাম মেরাজুদ্দিন আলি খান। মহম্মদ বাজারের বিস্ফোরণের ঘটনায় ধৃত রিণ্টু শেখকে জিজ্ঞাসাবাদ করে এই দু’জনের কথা জানতে পারেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে ২ জনকে জালে আনে এনআইএ।

nia
NIA-র হাতে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিরাট অভিযানে এনআইএ 

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে বীরভূমের মহম্মদবাজারে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। এরপর গোপন সূত্রে অভিযান চালায় এনআইএ। সেখান চলতি সপ্তাহেই মহম্মদ বাজার থেকে উদ্ধার হয় ৮১ হাজার জিলটিন স্টিক ও ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। জানুয়ারি মাসের শুরুত্ব রিন্টু শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ। পরে এই ঘটনার তদন্তে নেমে এনএআই জানতে পারে, কোনও জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল কাজ করছে। সেই সূত্র ধরেই তারা খোঁজ পায় মহম্মদ মীর নুরুজ্জামানের।

NIA-র হাতে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিরাট অভিযানে এনআইএ 

d67188ea 36fc 11ec 9d3e 4258c07eb2f2 1635322655458 1659258193760 1659258193760
NIA-র হাতে গ্রেফতার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিরাট অভিযানে এনআইএ 

এত বিপুল পরিমাণের বিস্ফোরক কোথা থেকে এল, কোথাও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল কিনা, এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে, সবকিছুই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃত নুরুজ্জামানের সঙ্গে কোনও প্রভাবশালী নেতার যোগ রয়েছে কি না, তাঁর সল্টলেকের ফ্ল্যাটে কাদের যাতায়ত ছিল? খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন