India vs New Zealand: বৃষ্টিতে ম্যাচ আবার বাতিল, ট্রফি পেয়ে গেলে নিউজিল্যান্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া । ক্রিকেটের মেগা টুর্নামেন্টের পর নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। চলতি কিউয়ি সফরে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজ ছিল ভারতের।

আরও পড়ুনঃ ফের বিপর্যয় ব্রাজিল দলে, এবার চোট পেলেন আরও এক তারকা

টি২০ সিরিজ জিতেছেন ভারত। আর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। কারণ বৃষ্টির জন্য বাতিল হল সিরিজের শেষ বা তৃতীয় ম্যাচ। সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল নিউজ়িল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২১৯ রানে শেষ হয়ে যায়। প্রথম ম্যাচে ওপেনিং পার্টনারশিপে ১২৪ রান তুলেছিলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল।

বৃষ্টিতে ম্যাচ আবার বাতিল, ট্রফি পেয়ে গেলে নিউজিল্যান্ড

এদিন ব্যর্থ হন দু’জনেই। মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় শুভমনকে। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক শিখর ধাওয়ানও। ২৮ রানে শেষ হয় তাঁর ইনিংস। ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৮ ওভারে ১০৪ রান করে নিউজ়িল্যান্ড।

বৃষ্টিতে ম্যাচ আবার বাতিল, ট্রফি পেয়ে গেলে নিউজিল্যান্ড
বৃষ্টিতে ম্যাচ আবার বাতিল, ট্রফি পেয়ে গেলে নিউজিল্যান্ড

এর পরেই বৃষ্টি আসে। খেলা বাতিল হয়ে যায়। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন কেন উইলিয়ামসনরা। বৃষ্টিতে ভেসে গিয়েছিল দ্বিতীয় ম্যাচটি। আর শেষ ম্যাচও বৃষ্টির জন্য বাতিল।

22 8

বৃষ্টিতে ম্যাচ আবার বাতিল, ট্রফি পেয়ে গেলে নিউজিল্যান্ড

তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারত। বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচ বাতিল হতে সিরিজ জয়ের ট্রফি পেয়ে গেলেন উইলিয়ামসনরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত