আগামী কয়েক মাসের মধ্যে করোনার নতুন ভেরিয়েন্ট হাজির হতে পারে, সতর্ক করল WHO

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্ব জুড়ে এখনো রয়েছে করোনার দাপট। ভারতে চলছে করোনার তৃতীয় ঢেউ। যদিও এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আর সে কারণেই দেশজুড়ে করোনার যে কঠোর বিধি লাগুছিল তার শিথিল হয়েছে অনেকটাই। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে অন্য কথা। এবং সেই কথা যথেষ্ট উদ্বেগের। হু-র (WHO) বার্তা এখনই কিন্তু কোভিড মহামারির শেষ হয়ে যাচ্ছে না।

আরও পড়ুনঃ কমেছে করোনা সংক্রমণ, চিন্তায় রাখছে মৃত্যুর হার

আগামী কয়েক মাসের মধ্যে করোনার নতুন রূপ বা ভেরিয়েন্ট হাজির হতে পারে। যা আগের চেয়েও বেশি ক্ষমতা সম্পন্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Dr Soumya Swaminathan) শুক্রবার বলেন, ‘‘আমরা করোনাভাইরাসকে (Coronavirus) বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিতও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হওয়ার মতো রূপও থাকবে। তাই আমরা এখনও অতিমারীর শেষে আসিনি।’’

ডঃ সৌম্যা স্বামীনাথন বলছেন, অতিমারী চলে গিয়েছে, এই গুজবে কান দিয়ে সতর্কতা ছাড়বেন না। করোনার নতুন ভ্যারিয়েন্ট যে কোনও সময় জন্মে যেতে পারে। আর আমাদের আবার আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে। তাই এখন কোনওভাবেই সতর্কতা বন্ধ করা যাবে না।

সতর্ক করল WHO
সতর্ক করল WHO

তিনি আরও বলেন, ”গোটা বিশ্বে করোনার মোট সংক্রমণ যখন ১০০ পেরোয়নি তখনও আমরা সতর্ক করেছিলাম। তখন যদি রাষ্ট্রনেতারা আমাদের কথা শুনত, তাহলে এই পরিস্থিতি হত না। কিন্তু তখন কেউ আমাদের কথা শোনেনি। বিধিনিষেধ না শুনলে আগামী দিনে ফের আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে আমাদের”।

আগামী কয়েক মাসের মধ্যে করোনার নতুন ভেরিয়েন্ট হাজির হতে পারে, সতর্ক করল WHO

উল্লেখ্য আজ দেশের স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৪০৭ জন। প্রান হারিয়েছে ৮০৪ জন। যা গত শুক্রবারের থেকে অনেকটাই বেশি। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছে ১ লক্ষ ৩৬ হাজার ৯৬২ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত