কমেছে করোনা সংক্রমণ, চিন্তায় রাখছে মৃত্যুর হার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের শুরু থেকেই নিজের শক্তি বাড়াতে থাকে করোনার নয়া ভ্যারিয়েণ্ট ওমিক্রন। সেসময় দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করায় বর্তমানে অনেকটাই কমেছে করোনা সংক্রমণ, তবে সকলকে চিন্তায় রাখছে মৃত্যুর হার।

আরও পড়ুনঃ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইডেনে আসছে রোহিতের ভারত

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৪০৭ জন। প্রান হারিয়েছে ৮০৪ জন। যা শুক্রবারের থেকে অনেকটাই বেশি। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছে ১ লক্ষ ৩৬ হাজার ৯৬২ জন। ৬ লক্ষ্য ১১ হাজারের কাছাকাছি রয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। সবমিলিয়ে করোনার বলি হয়েছে ৫ লক্ষ্য ৭ হাজার ৯৮১ জন, যা আগের থেকে অনেকটাই কম।

বর্তমানে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কেরল, তারপরেই মহারাষ্ট্র, কর্ণাটক ও তামিলনাড়ু। তবে করোনা ঠেকাতে জোরকদমে চালানো হচ্ছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। ইতিমধ্যেই কোভিড ভ্যাকসিন গ্রহন করেছে ১৭২ কোটির বেশি মানুষ। একইসঙ্গে বুস্টার ডোজের দিকেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্র।

কমেছে করোনা সংক্রমণ,চাপ বাড়াচ্ছে মৃতের সংখ্যা  

Covid: Why is coronavirus such a threat? - BBC News
কমেছে করোনা সংক্রমণ, চিন্তায় রাখছে মৃত্যুর হার

অন্যদিকে দেশে করোনার প্রকোপ কমতে শুরু করায় বিদেশিদের প্রবেশে নয়া গাইডলাইন জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। যেখানে ৭ দিনের কোয়ারেন্টাইনের বদলে ১৪ দিনের সেলফ মণিটরিংয়ের উল্লেখ করা হয়েছে। তবে ভ্যাকসিন নেওয়া থাকলে কোভিড রিপোর্ট ছাড়াই বিমানে উঠতে পারবে যাত্রীরা। যা আগামী সপ্তাহের শুরু থেকেই কার্যকরী করার ইঙ্গিত মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন