ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইডেনে আসছে রোহিতের ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা ছিল যেন শুধুই সময়ের অপেক্ষা। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রত্যাশিতভাবেই এল সেই জয়। আর সেই সঙ্গে ঘরের মাটিতে ক্যারিবিয়ান দলকে উড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ফুলটাইম অধিনায়কত্বের সফর শুরু করলেন রোহিত শর্মা।

আরও পড়ুনঃ কাল মহা নিলাম, KKR এর নজরে বাংলার এই ৪ ক্রিকেটার

ভারত নির্ধারিত ৫০ ওভারে তুলেছিল ২৬৫ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৬৯ রানে থেমে যায়। নিয়মরক্ষার ম্যাচেও ক্যারিবিয়ানরা জেতা হল না। ৩৭.১ ওভারেই শেষ পুরানদের ইনিংস। ক্যারিবিয়ান টিমকে মূলত ভাঙলেন ভারতের বোলাররা। ৩টি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ।

২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও দীপক চাহার। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই টপ অর্ডার (রোহিত শর্মা ১৩, শিখর ধাওয়ান ১০ ও বিরাট কোহলি 0) চূড়ান্ত ব্যর্থ হয়। ১০ ওভারের মধ্যে ৪২ রানে চলে যায় তিন উইকেট। এরপর মিডল অর্ডারে দুই তরুণ তুর্কী ব্যাটার এসে ভারতের হাল ধরেন।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইডেনে আসছেন রোহিতের ভারত
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইডেনে আসছেন রোহিতের ভারত

শ্রেয়স আইয়ার (১১১ বলে ৮০) ও ঋষভ পন্থ (৫৪ বলে ৫৬) ১২৪ বলে ১১০ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে অক্সিজেন দেন। আইয়ার-পন্থ ফিরতে সাতে নামা ওয়াশিংটন সুন্দর (৩৪ বলে ৩৩) ও আটে ব্যাট করতে আসা দীপক চাহার (৩৮ বলে ৩৮) খেলার হাল ধরেন।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইডেনে আসছেন রোহিতের ভারত

আপাতত পাঁচ দিনের বিশ্রাম দুই দলের। পরের স্টেশন ‘সিটি অফ জয়’। কলকাতার ইডেন গার্ডেন্সে রোহিত-পোলার্ডরা তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবেন। প্রথম ম্যাচ ১৬ ফেব্রুয়ারি (বুধবার), দ্বিতীয় ম্যাচ (শুক্রবার), সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ ২০ ফেব্রুয়ারি (রবিবার)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন