নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিন কান্ডে নয়া মোড়, মাসখানেক আগে কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। আর এই ক্যাম্প এর প্রধান উদ্যোক্তা দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে জানা যায় তিনি আইএএস পরিচয় দিয়ে বিভিন্ন রকম কাজ করে চলেছেন।
আসলে তিনি কোন আইএআসই নন। পুরটাই ভুয়ো। এর পরেই শাসক দল এবং বিরোধী দলের মধ্যে শুরু হয় অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতীতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনার তদন্তের জন্য গঠন করা হয় সিট। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয় কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে এই ঘটনার তদন্ত করছে সিট।
আরও পড়ুনঃ দেবাঞ্জনেই শেষ নয়! রাজ্যে আরও এক ভুয়ো আইএএস অফিসার
আর এবার এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নতুন মোড় নিল আরো এক ঘটনায়। গত শুক্রবার অজিত মিশ্র নামে এক আইনজীবী জনস্বার্থ মামলা করেন সুপ্রিম কোর্টে। তিনি আবেদন করেন কসবা ক্যাম্পের ভ্যাকসিন গুলো যে ভুয়ো তার প্রমান কি? কোন ল্যাবরটরি রিপোর্টের ওপর ভিত্তি করে এই ভ্যাকসিন গুলো কে ভুয়ো বলা হচ্ছে?
স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করার পক্ষে তাঁর আরও যুক্তি, দেশের মোট ৫৫ টি ল্যাবরেটরি রয়েছে, যারা কোনও টিকা ‘ভুয়ো’ কিনা, তা পরীক্ষা করে বলার জন্য অনুমোদনপ্রাপ্ত। কিন্তু এই ৫৫টি ল্যাবের কোনও একটির রিপোর্টে কি বলা হয়েছে যে সেটি ‘ভুয়ো’?
ভ্যাকসিন কান্ডে নয়া মোড়, ভ্যাকসিন যে ভুয়ো তার প্রমাণ কি? জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে
ফলে এই তদন্তের গোড়া থেকেই গাফিলতি আছে বলে অভিযোগ ওই আইনজীবীর। সূত্রের খবর মামলাটি গৃহীত হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।



