নজরবন্দি ব্যুরোঃ দেবাঞ্জনেই শেষ নয় রাজ্যে আরও এক ভুয়ো আইএএস অফিসার। আইএএস অফিসারের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ উঠল জনৈক অচিন্ত্য চৌধুরীর নামে। কৃষ্ণনগরের এক ব্যেক্তির নামে।
মামলাও হয়েছে থানায়। সুত্র মারফত জানা গিয়েছে কৃষ্ণনগরে অচিন্ত্য নামে ওই ব্যক্তি তাঁর গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরতেন। সবার কাছে নিজেকে আইএএস অফিসার হিসাবে পরিচয় দিতেন। আর এই পরিচয়েই তিনি অভিজিৎ রায় নামে এক ব্যাক্তির কাছ থেকে চাকরি দেবার নাম করে ২ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ মহেশতলায় ধর্ষিত মহিলা, উত্তেজনা এলাকা জুড়ে
অভিজিতের দাবি, তাঁদের সম্পত্তি সংক্রান্ত কিছু বিবাদ মেটানো এবং চাকরি দেওয়ার নাম করে টাকা নেন অচিন্ত্য। তবে টাকা দেওয়ার পর কাজ না হওয়ায় তাঁর সন্দেহ হয় যে ওই ব্যক্তি আদতে আইএএস অফিসার কিনা? তারপর সত্যতা জানতে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন অভিজিৎ।
দেবাঞ্জনেই শেষ নয়! রাজ্যে আরও এক ভুয়ো আইএএস অফিসার
এবন তিনি দেখেন তাঁর আশঙ্কাই সত্যি। তিনি প্রতারিত হয়েছেন। ভুয়ো আইএএস অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাঁর টাকা আত্মসাৎ করেছেন ওই ব্যক্তি। এর পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।



