নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত মৃত্যু রহস্য তদন্তের মধ্যেই সুশান্ত এর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এর মৃত্যু রহস্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। যে দিশার মৃত্যু রহস্যও সিবিআই নিজেদের হাতে নিতে পারে বলে শোনা যাচ্ছে. দুজনের মৃত্যু তে যোগসূত্র থাকতে পারে এই সন্দেহে দিশার ফাইল নিজেদের হাতে নিতে পারে. সূত্রের খবর গত ৮ই জুন বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিশার. কিন্তু ১৭ঐ জুন পর্যন্ত দিশার ফোন চালু ছিল।
আরও পড়ুনঃ তবে কি এবার গেরুয়া রাজনীতিতে সৌরভ? জল্পনা তুঙ্গে।
কোনো ব্যাক্তি তার ফোন ব্যবহার করছিলেন বলে সূত্রের খবর. এখন প্রশ্ন উঠছে কে তার মৃত্যুর পরেও তার ফোন ব্যবহার করছিলেন। এবং দিশার মৃত্যুর পর ফরেন্সিক টিম কেনো তার ফোন নিজেদের হেফাজতে নেয়নি.আত্মহত্যার মত মৃত্যুতে যা ফরেন্সিক টিম এর অবশ্য কর্তব্য। এই চাঞ্চল্যকর তথ্য বাইরে আসার পর দিশার মৃত্যু নিয়েও রহস্য দানা বাঁধছে.এখন সিবিআই দিশা তদন্তও নিজেদের হাতে নেয় কিনা সেদিকেই তাকিয়ে সবাই।অপর দিকে এবার সুশান্তের অনুরাগীরা কপিল শর্মা শো বন্ধ করার দাবি জানিয়েছেন।
কারণ এই শো’র যৌথ প্রযোজক হিসেবে আছেন সালমান খান। এই বিষয়টি নিয়ে সোমবার সরব হয়ে উঠেছে জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত গ্রুপ নামক অভিনেতার অনুরাগীদের একটি সংগঠন। তাঁরা কপিল শর্মা শো সম্পূর্ণভাবে বর্জন করার আহ্বান জানিয়েছে।সংগঠন থেকে সুশান্তের পরিবারকে জানানো হয়েছে যে, সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা সলমান খান জড়িত থাকা সব বিষয় বর্জন করেছেন।
সংস্থার তরফে বলা হয়, আমরা, সুশান্ত সিংয়ের ভক্তরা সালমান খানের সমস্ত কিছুই বয়কট করেছি। এই শোটিতে যৌথ প্রযোজকের দায়িত্বে আছেন তিনিই। তাই সর্বাত্মক বয়কটের জন্যে এই শো-টিকেও তালিকায় রাখা উচিত।এই গ্রুপটিতে মোট ৯১ হাজার সদস্য রয়েছেন। বহু সদস্যই এই সুরে গলা মিলিয়েছেন।








