নজরবন্দি ব্যুরোঃ রাজনীতি দুনিয়ায় কি পা দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?।রাজ্য সরকারের দেওয়া জমি ফেরত দিয়েছেন সৌরভ। গত মাসে সেই কারণেই নবান্নে মুখ্যমন্ত্রীর দেখা করেন তিনি?। রাজনীতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে একের পর এক ঘটনা উস্কে দিচ্ছে সেই জল্পনাই। তিনি সবসময় রাজনীতি থেকে দূরে ছিলেন। সিএবি থেকে ভারতীয় ক্রিকেটের প্রশাসকের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলালেও, রাজনীতিতে আসার ভাবনার কথা কোনও দিন প্রকাশ করেননি বাংলার মহারাজ।
কিন্তু বিগত কয়েক মাসের ঘটনাবলীতে ক্রমশ দানা বাঁধছে সৌরভের রাজনীতিতে আসার জল্পনা। গত জুলাই মাসে নবান্নে গিয়ে মখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কি কারণে সেই সাক্ষাৎ তা তখন জানা যায়নি। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কারণ প্রকাশ্য়ে আসার পরও প্রশ্ন উঠতে শুরু করেছে খুব শীঘ্রই কি বিজেপিতে যোগ দিতে চলেছেন মহারাজ। বিসিসিআই সভাপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে যে, রাজ্য সরকারের থেকে পাওয়া জমি ফিরিয়ে দেওয়া সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলতে সৌরভ জুলাই মাসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
নিউটাউনে আইসিএসই বোর্ডের অনুমোদিত একটি স্কুল গড়ার জন্য তৃণমূল সরকারের কাছ থেকে ২ একর জমি পেয়েছিলেন সৌরভ। জমিটি নিয়ে মামলার মুখে পড়তে হয় সৌরভকে। সামলাতে হয়েছে একাধিক ঝামেল। সেকারণেই তিনি জমি রাজ্য সরকারকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ তিনি কেন জমি ফিরিয়ে দিলেন তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অনেকেই দুই হাজার কুড়ি সালে রাজ্য বিধানসভার আগে সৌরভ বিজেপিতে যোগ দেওয়ার পথ প্রশস্ত বলে মনে করেছেন অনেকে।প্রসঙ্গত উল্লেখ্য, সৌরভের বিজেপিতে যোগ দেওয়া সম্ভাবনা নতুন নয়।
গত 8 জুলাই সৌরভের জন্মদিনে একটি বাংলা দৈনিকের সাক্ষাৎকার দেওয়ার সময় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমটি কে বলেন যে,সৌরভ যদি রাজনীতি জগতে পা রাখেন তবে সে সেখানেও শীর্ষে পৌঁছাবেন তিনি।কিন্তু এবছর রাজ্য সরকারের দেওয়া জমি সৌরভ ফিরিয়ে দেওয়া নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভের দিদি ভাইয়ের সম্পর্ক তা সবার জানা। কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে জমি কেন ফেরত দিলেন সৌরভ তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি বিচ্ছিন্ন হতে চলেছে দিদি ভাইয়ের সম্পর্ক?








