নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত কাণ্ডে এবার নাম উঠে এলো অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানির। আজ সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং দাবী করেন যে সুশান্তকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সেই কাজ করেছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিই।
আরও পড়ুনঃ নিজের জেলায় বদলি নিয়ে ফের বিতর্ক। করোনা আবহে বিপাকে শিক্ষক সমাজ।


এই অভিযোগের পিছনে তিনি যুক্তি দেন, যে কাপড় দিয়ে সুশান্ত আত্মহত্যা করেছে বলে বলা হচ্ছে আসলে সেটা নয়, তাঁর গলার দাগ দেখে সহজেই বলা যেতে পারে ঐ কাপরের দাগ অতা নয়। কারণ যে গভীর ক্ষতচিহ্ন সুশান্তের গলাতে ছিল তা ঐ কাপড়ের টুকরোর নয়।সুশান্তকে গলায় বেল্টের ফাঁস দিয়ে খুন করা হয়েছিল, আর এই কাজ করেছে সিদ্ধার্থই।
কারন একমাত্র সিদ্ধার্থই ঘটনার সময়ে সুশান্তের ফ্ল্যাটে ছিল।অভিনেতার মৃত্যুর সময়ে তিনি যে ফ্ল্যাটের অন্য ঘরে ছিলেন, তা পুলিশের কাছে দেওয়া বয়ানে জানিয়েছিলেন সিদ্ধার্থও।আইনজীবী বিকাশের আরও দাবি, সুশান্তের মৃত্যুর পরে প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে ভাল ব্যবহার করছিলেন সিদ্ধার্থ। নিয়মিত তাঁদের খোঁজ-খবরও নিচ্ছিলেন।
কিন্তু সুশান্তের বাবা কে কে সিং পটনায় এফআইআর দায়ের করার পরেই সিদ্ধার্থের হাবভাব পাল্টে যায়। তখন থেকেই সে রিয়াকে সাহায্য করা শুরু করে। ফলে এবার রিয়ার পর সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে নিয়ে শুরু হবে তদন্ত? প্রশ্ন সুশান্তের ফ্যানদের মনে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



