নজরবন্দি ব্যুরোঃ আগের বছর করোনা পরিস্থিতির কারনে বিদেশের মাটিতেই শেষ করতে হয়েছে আইপিএল।তবে এবারের এই আইপিএলকে নিজেদের দেশের মাটিতেই আয়োজন করতে মরিয়া বিসিসিআই। তাই বহু আগে থেকেই সমস্ত রকমের প্রস্তুতি শুরু করে দিয়েছে আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি। তবে এই বছর অন্যান্য দল গুলির পাশাপাশি অংশগ্রহণ করছে আমদাবাদ ও লখনউ নামক আরও দুই ফ্র্যাঞ্চাইজি। সেইমতো আগামী মাসের ১২ ও ১৩ ফেব্রুয়ারিতে নিলামের দিনক্ষণও ঠিক করা হয়েছে।
আরও পড়ুনঃ ‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে এবার সৌরভ, সঙ্গে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব


যেখানে আসে জড়ো হবে গোটা বিশ্বের সমস্ত তাবড় তাবড় ক্রিকেটারদের নাম। তবে বিগতবছর গুলির মতো ব্রিটিশ কিংবা অজি তারকাদের নিয়ে টানাপোড়েন দেখা দেওয়ার সম্ভবনা দেখা দিলেও এবার সেই মহা নিলামের মহাচমক হিসেবে উঠে আসতে চলেছেন ভুটানের ক্রিকেট তারকা মিকিও দর্জি। উল্লেখ্য, মিকিওই ভুটানের প্রথম ও একমাত্র ক্রিকেটার যিনি এবারের আইপিএলে অংশগ্রহন করতে চলেছেন।
যা দেখে খুশি আপাময় ক্রিকেট অনুরাগীরা। বলাবাহুল্য, প্রতিবছরই নতুন নতুন প্রতিভা কে সকলের সামনে মেলে ধরে দেশের জনপ্রিয় এই ক্রিকেট লীগ। বছরকয়েক আগেও জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, দীপক চাহার , জয়দেব উনাটকাটের মতো প্রতিভাবানদের সকলের সামনে তুলে ধরেছিল এই ক্রিকেট টুর্নামেন্ট। সেসবের মাঝেই এবার বেড়েছে ফ্রাঞ্ছাইজির সংখ্যা। অন্যান্য দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের দল গোছাতে মরিয়া লখনউ ও আমেদাবাদের মতো দুই নয়া ফ্রাঞ্ছাইজি।
নয়া রেকর্ড, দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে এই ক্রিকেটার

তবে এসবের মাঝে আদৌ কতটা সফল হতে পারেন কিংবা প্রথম দলে আদৌ কতটা সুযোগ পেতে পারেন ভুটানের এই তারকা সেটাই দেখার। তবে বিগত কয়েকবছরের ফলাফলের ভিত্তিতে এই নয়া প্রতিভাবান কে নিতে যে যেকোনো ফ্রাঞ্ছাইজি ঝাঁপাবে তা কিন্তু বলাই চলে।



সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



