‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে এবার সৌরভ, সঙ্গে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রন আতঙ্কের মধ্যে যাত্রীদের সচেতন করতে এর আগে একাধিক পদক্ষেপ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা আরপিএফকে দিয়ে প্রতি স্টেশনে প্রচার চালিয়েছে ‘নো মাস্ক, নো মেট্রো’ কর্মসূচির। কিন্তু তাতেও মানুষের মধ্যে হুঁশ ফেরেনি।

আরও পড়ুনঃ আতঙ্কের নাম অ্যাপ ক্যাব, ফের শহরে শ্লীলতাহানীর ঘটনা, গ্রেফতার চালক

তাই আমজনতাকে সতর্ক করতে অভিনব পদক্ষেপ করেছে কলকাতা মেট্রো। ‘নো মাস্ক, না মেট্রো’র প্রচার করছেন তারকারা। শুধুমাত্র চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকারা নন, প্রচারে অংশ নিচ্ছেন ময়দানের সুপার স্টারেরা। আর এবার সেই প্রচারে যুক্ত হলেন দাদা। অর্থাৎ সৌরভ গাঙ্গুলি।

‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে এবার সৌরভ
‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে এবার সৌরভ

তবে শুধু ‘দাদা’ নয়, প্রচারে রয়েছেন দীপ দাশগুপ্ত, ঋদ্ধিমান সাহারাও। ভারতীয় রেলের অনুরোধের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মেট্রো স্টেশনে দাঁড়ালেই টিভির পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। মেট্রোয় শোনা যাচ্ছে তাঁর কণ্ঠস্বরও। বলছেন, “মনে রাখবেন, নো মাস্ক, নো মেট্রো। নিজের খেয়াল রাখুন। সতর্ক থাকুন।”

‘নো মাস্ক, নো মেট্রো’র প্রচারে এবার সৌরভ, সঙ্গে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব

দাদা ছাড়াও এই ভিডিওতে জনসাধারণকে সতর্ক করতে দেখা গিয়েছে গায়ক অমিত কুমার, পরিচালক গৌতম ঘোষ, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায, কবি শ্রীজাত, ক্রিকেটার দীপ দাসগুপ্ত ও ঋদ্ধিমান সাহা, ফুটবলার বাইচুং ভুটিয়া সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত