কেন্দ্র সরকারের নতুন প্রকল্প। বারো মাসে পাবেন ৭২ হাজার টাকা কিভাবে পাবেন জানুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র সরকারের নতুন প্রকল্প। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের কৃষক, ছোট ব্যবসায়ী, দোকানদার এমনকি চাকুরীজীবীরাও যাতে বৃদ্ধ বয়সে অর্থসংকটের মুখে না পড়েন সেই জন্য বিশেষ পেনশন পরিষেবা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ বিশ্ব চলচ্চিত্রের অঙ্গহানি, স্রেফ বাঙালির শোকদিবস না: বলিউড ফারাক বুঝুক

এই প্রকল্পের আওতায় পেনশন উপভোক্তারা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ছয় হাজার টাকা পেতে পারেন। এজন্য প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন তথা প্রধানমন্ত্রী এসওয়াইএম এবং ন্যাশনাল পেনশন প্রকল্প তথা এনপিএসকে একত্রিত করেছে কেন্দ্র।

কেন্দ্র সরকার জানিয়েছে, স্বামী স্ত্রী উভয়েই এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তারা যৌথভাবে প্রতিমাসে ৬ হাজার টাকা পেনশন পাবেন অর্থাৎ বছরে পাবেন ৭২ হাজার টাকা। নিয়মানুসারে, মাসে মাত্র ৫৫ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত কিস্তিতে এই পেনশন7 একাউন্ট খোলা যেতে পারে।

কেন্দ্র সরকারের নতুন প্রকল্প। কেন্দ্রীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনো পর্যন্ত কেন্দ্রের এই প্রকল্পের সঙ্গে প্রায় ৪০ হাজার ব্যক্তি সংযুক্ত হয়েছেন।১৮ থেকে ৪০ বছর বয়সীরা এই কেন্দ্রীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনকারীর বার্ষিক আয় দেড় কোটি টাকার কম হতে হবে। আবেদনের জন্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা অনুসারে সেভিং অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্টধারীরা এই পেনশন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

আবেদনকারীদের আধার কার্ড নথি হিসেবে ব্যবহৃত হবে আবেদনের সময়।কেন্দ্রের নির্দেশিকা অনুসারে, ৩০ বছর বয়সী কোনো ব্যক্তি যদি এই পরিষেবার জন্য আবেদন করেন সেক্ষেত্রে তাকে প্রতি মাসে ১০০ টাকার কিস্তি দিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত