পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফেরার নির্দেশ বিহারে, দেশজুড়ে আবার লকডাউন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত দেখে সতর্কতা জারি করা শুরু হয়েছে রাজ্যে রাজ্যে। কিন্তু এবার অন্যরকম পদক্ষেপ নিল বিহারের বিজেপি নেতৃত্বাধীন নীতিশ কুমারের সরকার। পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফেরার নির্দেশ দিল নীতিশ কুমারের সরকার। বিভিন্ন রাজ্যে বিহারের যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ করেন তাঁদের নির্দেশ দেওয়া হল নিজের রাজ্যে বা বাড়িতে ফিরে আসতে। আজ বিহার সরকার এই নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুনঃ মাত্র ১৫ দিনে কমল ৮ শতাংশ সুস্থতার হার, ২৪ ঘন্টায় সাড়ে আট হাজার সংক্রমণ বাংলায়।

বিহার সরকার জানিয়েছে, রাজ্য জুড়ে রাত ৯টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কার্ফু জারি করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে আগামি মে মাসের ১৫ তারিখ পর্যন্ত। সাথে বলা হয়েছে ১৫ই মে পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সিনেমা হল এবং ধর্মস্থান।

শুধুমাত্র রেস্তরার জন্যে হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য করোনার দ্বিতীয় স্রোত সারা দেশের সাথে বইছে বিহারের ওপর দিয়েও। এখন পর্যন্ত বিহারে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৩ লক্ষ ১৫ হাজার ৪২৭ জন। এখন বিহারে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৪৯৭। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৭২২ জনের।

পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফিরতে নির্দেশ দেওয়ার পেছনে রয়েছে লকডাউনের সম্ভাবনার ইঙ্গিত। গত বছরের কথা মাথায় রেখে তাই সময় থাকতেই নির্দেশ জারি করা হল পরিযায়ীদের ক্ষেত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত