মাত্র ১৫ দিনে কমল ৮ শতাংশ সুস্থতার হার, ২৪ ঘন্টায় সাড়ে আট হাজার সংক্রমণ বাংলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র ১৫ দিনে কমল ৮ শতাংশ সুস্থতার হার সাথে লাফ দিয়ে বাড়ল সংক্রমণের গতি। এক মাস আগেও যেখানে দৈনিক সংক্রমণ কমে নেমে গিয়েছিল ২০০-র ঘরে এখন সেটাই প্রায় সাড়ে আট হাজার ছুঁই ছুঁই। নজিরবিহীন সংক্রমণের গতিকে কিভাবে পরাস্ত্র করা যায় সেতাই ব্যাপক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য কর্তাদের কাছে। পাশাপাশি অ্যাক্টিভ আক্রান্তের পরিমান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় নাভিশ্বাস উঠছে সরকারি হাসপাতালগুলোর।

আরও পড়ুনঃ হঠাৎই ছন্দপতন! রোড শো চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী, আনা হল কলকাতায়

এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণাতে ব্যাপকভাবে বেড়েছে সংক্রমন। উত্তর থেকে দক্ষিণ, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৭ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬০ জন। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৪৯০ এবং ৫০১। গত ২৪ ঘন্টায় মালদা এবং পশ্চিম বর্ধমান জেলাতে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৩৮৯ এবং ৩৮৮ জন।

আজ রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪১৯ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪৯ হাজার ৬৩৮ জন। ২৪ ঘন্টায় ২৮ টি মৃত্যু হয়েছে বাংলায়। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৬৮ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৫৩ জন। যা সংক্রমণের গতির অর্ধেকেরও কম।

আজকের ৪ হাজার ৫৩ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৯৯ হাজার ৭২১ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৬ হাজার ৭৪ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ লক্ষ ৮ হাজার ১৬০ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৭৩ শতাংশ। মাত্র ১৫ দিনে কমল ৮ শতাংশ সুস্থতার হার, আজকের তথ্য অনুযায়ী  ৯০.৮৮ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।

dist

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত