‘মমতা’ময়ী মুখ্যমন্ত্রী, বাগবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তির নতুন নাম ‘মমতা কলোনি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘মমতা’ময়ী মুখ্যমন্ত্রী, কয়েকদিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাগবাজারে। পুড়ে ছাই হয়ে যায় বহু বস্তি। মাথার ওপরের ছাদ হারান বহু মানুষ। যদিও ঘটনার ঠিক পরেই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল সাহায্যের আশ্বাসও দেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হাজারি বস্তি সংস্কারের জন্য রাজ্য সরকার বরাদ্দ করলো প্রায় ৩ কোটি টাকা। এমনকি টেন্ডার ডেকে ইতিমধ্যেই নতুন করে বস্তি তৈরির কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: ভাইরাল ব্যারাকপুর বিধায়কের টিকা গ্রহণের ছবি, অস্বস্তিতে বিজেপি

শোনা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই পাকা গাঁথনি তোলার কাজ শুরু হয়ে যাবে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর বাপি ঘোষ জানিয়েছেন নতুন করে বস্তি নির্মাণের জন্য প্রস্তাবিত খরচ ২ কোটি ৮০ লাখ টাকা। ইতিমধ্যেই এলাকার বাসিন্দাদের প্রতিনিধিদের সঙ্গে ফের এক দফায় বৈঠক করে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। সেখানে ঠিক হয়েছে, ১০৮টি ঘর বানিয়ে দেওয়া হবে। এদিকে সকলে এই নতুন বস্তির নাম ‘মমতা কলোনি’ রাখা হবে বলে জানিয়েছেন। এবং সকলের সহমতে হাজারি বস্তির নতুন নাম হবে “মমতা কলোনি”।

প্রসঙ্গত, চলতি মাসের ১২ তারিখ আচমকাই বিধ্বংসী আগুন লাগে বাগবাজার উম্যান্সের পাশের হাজারি বস্তিতে। সেখানে ২৭টি ইঞ্জিনের চেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল কর্মী, সিভিক ভলান্টিয়ার-সহ আগুন নেভানোর কাজে যুক্ত সকলের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। যদিও স্থানীয়দের অভিযোগ, দমকল ঘটনাস্থলে পৌঁছতে দেরি করায় এমন জতুগৃহের চেহারা নিয়েছে বাগবাজার বস্‌তি এলাকা। এরপর ঘটনার খবর পেয়েই গঙ্গাসাগর থেকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার প্রশাসক তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

‘মমতা’ময়ী মুখ্যমন্ত্রী, তখনই তিনি জানিয়েছিলেন, ‘অগ্নিকাণ্ডে যাঁরা গৃহহীন হয়েছেন, রাতারাতি তাঁদের সকলের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার সম্ভব নয়। তবে আগামীকাল থেকে কাজ শুরু করে দেবে পুরসভা। যতদিন না বাড়ি তৈরি হচ্ছে, ততদিন এলাকার ৪টি কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে বস্তিবাসীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’ এরপর সেই স্থল পরিদর্শনে আজ মুখ্যমন্ত্রী যান এবং ক্ষতিগ্রস্থদের অভাব অভিযোগের কথাও শোনেন। সেখানে তিনি বলেন গৃহহীনদের দায় নেবে প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর