অটোমোবাইল সেক্টরে নতুন উৎকর্ষ কেন্দ্র, বাংলায় বিপুল কর্মসংস্থানের উদ্যোগ মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিল্পের উন্নয়নের জন্য নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। অটোমেটিভ ক্ষেত্রে নতুন উৎকর্ষ কেন্দ্র স্থাপনের চুক্তি সাক্ষরিত হল। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আইটিআই গড়িয়াহাটের সঙ্গে মিলে অশোক লে ল্যান্ড (Ashok Leyland) সংস্থা এবার অটোমেটিভ ক্ষেত্রে উত্‍কর্ষ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করল।

আরও পড়ুনঃ নাগেরবাজারে এক বহুতলের ১৬ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

ashoke

অটোমোবাইল সেক্টরে (automobile sector) দক্ষ কর্মীর জোগান বাড়াতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার প্রযুক্তিগত সাহায্য এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এক বৃহত্তর কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষার্থীরা পেশাদার সংস্থায় হাতে-কলমে কাজ শেখার সঙ্গেই অটোমোবাইলের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন।

অটোমোবাইল সেক্টরে নতুন উৎকর্ষ কেন্দ্র, বাংলায় বিপুল কর্মসংস্থানের উদ্যোগ মমতার।

indranil

বুধবার কারিগরি ভবনে এই চুক্তি সাক্ষরিত হয়। কারিগরি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন, দফতরের প্রধান সচিব অনুপ আগরওয়াল ও অশোক লে ল্যান্ডের আঞ্চলিক ম্যানেজার সুমিত কাপুরের উপস্থিতিতে এই মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (Memorandum of Agreement)স্বাক্ষরিত হয়।

mamata

গড়িয়াহাটে আইটিআইয়ের খালি জমি তৈরি হবে এই উৎকর্ষ কেন্দ্র। রাজ্যে কর্মসংস্থান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অশোক লে ল্যান্ড, গড়িয়াহাটের আইটিআইয়ের সঙ্গে হাত মিলিয়ে এই নতুন উদ্যোগ বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বাংলা জুড়ে বিশাল সংখ্যায় কাজের সুযোগ তৈরি হচ্ছে। এটাও তারই অংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন