বাদ পড়ছেন সূর্য-বিমান-রবীন! তরুণদের সংযোজনে নতুন মোড়কে ফিরছে সিপি(আই)এম?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিপিআইএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বোস, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেব, সুভাষ মুখোপাধ্যায়। এমনটাই সূত্রে খবর। নতুনদের মধ্যে জায়গা পাচ্ছেন সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়রা। আসছেন সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং আত্রেয়ী গুহদের মতো তরুণ মুখ। এমনটাই সূত্রে খবর।

আরও পড়ুনঃ BSF: বিএসএফের গুলিতে গরুপাচারকারীর মৃত্যু, আহত এক

সিপি(আই)এমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগেই ঠিক হয়েছিল ৭০ বছরের উর্ধ্বে কাউকেই রাজ্য কমিটিতে রাখা হবে না। সেকারণেই ৭০ এর গণ্ডি পেরিয়ে যাওয়ার জন্য প্রত্যকেই রাজ্য কমিটি থেকে বিদায় নিলেন।

বাদ পড়ছেন সূর্য-বিমান-রবীন! তরুণদের সংযোজনে নতুন মোড়কে ফিরছে সিপি(আই)এম?
বাদ পড়ছেন সূর্য-বিমান-রবীন! তরুণদের সংযোজনে নতুন মোড়কে ফিরছে সিপি(আই)এম?

গতকাল সিপি(আই)এমের রাজ্য সম্মেলনে প্রকাশ কারাত বলেছিলেন নতুন মুখ না আনা গেলে দলকে সক্রিয় করা সম্ভব নয়। সেখানেই কী শিলমোহর দিলেন সিপি(আই)এম নেতারা? সূত্রের খবর, এবারের রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য।

বাদ পড়ছেন সূর্য-বিমান-রবীন? নতুন কারা? 

বাদ পড়ছেন সূর্য-বিমান-রবীন? নতুন কারা? 
বাদ পড়ছেন সূর্য-বিমান-রবীন? নতুন কারা?

গত বিধানসভা নির্বাচনে এক ঝাঁক তরুণ মুখকেই প্রার্থী করেছিল সিপি(আই)এম। কিন্তু জোটের হাওয়ায় খুব একটা বেশী ফায়দা তুলতে পারেনি আলিমুদ্দিন। পরে একলা চলো নীতি অনুসরণ করতেই পুরাতন ফর্মে ফিরছে সিপি(আই)এম। পুরসভা নির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাঁরা। এখন এই ধারা বজায় রাখাই তাঁদের কাছে নতুন চ্যালেঞ্জ। তাই নতুন মুখকেই রাজ্য কমিটিতে জায়গা দিতে চায় সিপি(আই)এম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন