BSF: বিএসএফের গুলিতে গরুপাচারকারীর মৃত্যু, আহত এক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙাঃ বিএসএফের গুলিতে গরুপাচারকারীর মৃত্যু। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগরামগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে। মৃতের নাম রেজাউল করিম।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু, স্বাধিকারভঙ্গের অভিযোগ গ্রহণ করলেন স্পিকার

বছর ৩৫ এর ওই ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় জুমন বাবু বলে এক বাংলাদেশি পাচারকারী আহত হয়েছে।

সূত্রের খবর, ওই এলাকা দিয়ে মাঝে মধ্যেই গরু সহ বিভিন্ন জিনিস বাংলাদেশে পাচার হত।বৃহস্পতিবার ভোর রাতে একদল পাচারকারী ওই এলাকা দিয়ে গরু সহ বিভিন্ন জিনিস পাচার করছিল।খবর পেয়ে অভিযান চালায় বিএসএফ কর্মীরা।

বিএসএফের গুলিতে গরুপাচারকারীর মৃত্যু, আহত এক 

বিএসএফের গুলিতে গরুপাচারকারীর মৃত্যু, আহত এক 

বিএসএফ থামতে বললে তাঁদের ওপর হামলা চালানো হয়।পাল্টা গুলি চালায় বিএসএফ। ঘটনায়  এক পাচারকারীর মৃত্যু হয়। এক পাচারকারী আহত হয়। ঘটনাস্থল থেকে ওই নিহত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন