নজরবন্দি ব্যুরোঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের তদন্তে আরও তৎপর সিবিআই। তদন্তে নেমে বেশ কিছু তথ্য উঠে এল কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। সিবিআই সূত্রে খবর, তপন কান্দুকে খুনের জন্য বাংলাদেশ থেকে আনা হয়েছিল শার্প শ্যুটার। তাকে ভাড়া করছিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া কলেবর সিং।
আরও পড়ুনঃ আজ পয়লা বৈশাখ, সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী



সিবিআই সূত্রে খবর, ওই দিন ঘটনাস্থলে তিন রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর মাটিতে লুটিয়ে পড়ে তপন কান্দুর নিথর দেহ। তিন রাউন্ড গুলির পর সোজা ঝাড়খণ্ড। কলেবরের বাইকের পিছনে ছিল শার্প শ্যুটার। সিসিটিভি ফুটেজেও তাঁর উপস্থিতি ধরা পড়েছে। সিবিআই আধিকারিকরা কলেবরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ১ লক্ষ টাকা দিয়ে শার্প শ্যুটারকে ভাড়া করা হয়েছিল। ঝাড়খণ্ড থেকে অস্ত্র আনা হয়েছিল।



উল্লেখ্য, ১৩ মার্চ পুরুলিয়ার বীরসা মোড়ে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। কলকাতা হাইকোর্টের নির্দেশ মাফিক তপন কান্দুর খুনের তদন্তভার সিবিআই হাতে নেওয়ার পরেই কলেবর সিংকে ঝাড়খণ্ডের বোকারো থেকে গ্রেফতার করে সিবিআই। এখন কলেবর সিংকে জিজ্ঞাসাবাদ করে শার্প শ্যুটারের খোঁজ শুরু করেছে সিবিআই আধিকারিকরা।
তিন রাউন্ড গুলির পর সোজা ঝাড়খণ্ড, শ্যুটারকে ভাড়া করেছিল কলেবর

পাশাপাশি তপন কান্দুর খুনে গতকালই ঝালদার অস্থায়ী ক্যাম্পে হাজির হন ঝালদার আইসি সঞ্জীব ঘোষ। হাইকোর্টের তোলা বেশ কয়েকটি প্রশ্নকে সামনে রেখেই তাঁকে জিজ্ঞাবাদ করে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, প্রশাসনিক আধিকারিক হয়ে তিনি কীভাবে জনপ্রতিনিধিকে দলবদলে উৎসাহ দিতে পারেন?







