নজরবন্দি ব্যুরোঃ কর্মক্ষেত্রে মহিলাদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। নয়া নির্দেশিকা অনুযায়ী, সন্ধে ৭ টার পর মহিলাদের দিয়ে কাজ করানো যাবে না। এ প্রসঙ্গে যোগী আদিত্যনাথের সরকারের বক্তব্য মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিক্ষুব্ধদের রুখতে আনন্দ শর্মাকে রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস


শুধু অফিসে গিয়ে নয়, ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও এই নির্দেশিকা কার্যকর হবে। অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমে থাকাকালীনও কোনও মহিলাকে লিখিত অনুমতি ছাড়া সন্ধে ৭টার পর কাজ করানো যাবে না। শুধু তাই নয়, মহিলা কর্মীরা কোনও সংস্থায় সন্ধে ৭টার পর কাজ করার লিখিত অনুমতি দিলেও তাদের জন্য বিশেষ কিছু বন্দোবস্ত করতে হবে।

যোগী সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, লিখিত অনুমতি থাকলেও, রাতের ডিউটির ক্ষেত্রে একসঙ্গে অন্তত ৪ জন মহিলাকে রাখতে হবে। নাইট ডিউটি চলাকালীন উক্ত সংস্থাকে মহিলা কর্মীদের জন্য খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মহিলাদের জন্য উপযুক্ত ওয়াশরুম এবং চেঞ্জিং রুমের ব্যবস্থা রাখতে হবে।



এছাড়াও সব সংস্থাতেই মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা কমিটি গঠন করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, সন্ধে ৭ টার পর কাজ করলে মহিলাদের বাড়ি ফেরার জন্য বিনামূল্যে ক্যাবের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্দেশিকার মাধ্যমে ঘুরিয়ে মহিলাদের কর্মক্ষেত্রকে আরও সংকুচিত করে দেওয়া হচ্ছে না তো? কারণ এত নির্দেশিকা মানতে হলে বেসরকারি সংস্থাগুলি মহিলাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কুন্ঠা বোধ করবে।

যোগী রাজ্যে নয়া ফরমান, সন্ধে ৭ টার পর মহিলাদের দিয়ে কাজ করানো যাবে না
সেক্ষেত্রে মহিলাদের কাজের জায়গা আরও সংকুচিত হতে পারে। আর শুধুই যদি নারী নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে কেন তাঁদের সন্ধের পর কাজ করতে দেওয়া হচ্ছে না?







