নজরবন্দি ব্যুরোঃ “গত বছরের তুলনায় এ বছরের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। প্রায় ৩০০ থেকে ৪০০ পাক জঙ্গি অনুপ্রবেশের অপেক্ষায় “। সেনা দিবসে বক্তব্য রাখতে গিয়ে এই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারভানে। তবে কী প্রজাতন্ত্র দিবসে সন্ত্রাসবাদীদের হামলার ছক রয়েছে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ নেতাজীর জন্মদিবস থেকে প্রজাতন্ত্র পালন শুরু, ঘোষণা কেন্দ্রের


তিনি আরও বলেন, “চলতি বছরে প্রায় ১৪৪ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। গত বছরে চিনের কারণে পরিস্থিতি একটু বেগতিক ছিল। এবছর তা অনেকটা নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। কিন্তু ১৪ দফার বৈঠকের পর একাধিক জায়গাতে সেনা সরানো প্রক্রিয়া শুরু হয়েছে”। তাঁর সংযোজন, “মহিলাদের বিশেষ গুরুত্ব নিতে উদ্যোগ নিয়েছে সেনা। একাধিক বড় পদ সামলাচ্ছেন তাঁরা।”
In LOC, the situation is better than last year but Pakistan is still harbouring terrorists near the border. Nearly 300-400 terrorists are waiting to intrude in India. A total of 144 terrorists were killed in counter operations: Army Chief General Manoj Mukund Naravane pic.twitter.com/a44nOtHfeJ
— ANI (@ANI) January 15, 2022
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সমঝোতার কথা উল্লেখ করে সেনাপ্রধানের বক্তব্য, বিশ্বে শান্তির বার্তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও একজোট রয়েছে ভারতীয় সেনা। একাধিক জায়গায় মোতায়েন রয়েছে প্রায় ৫ হাজার সেনাবাহিনী। চিন সম্পর্কে সেনা প্রধানের বক্তব্য, আমাদের খুব স্পষ্ট বার্তা, ভারতীয় সেনা কখনই এক পক্ষ সিদ্ধান্ত নেবে না।
৩০০ থেকে ৪০০ পাক জঙ্গি অনুপ্রবেশের অপেক্ষায়, বিস্ফোরক নারাভানে
এদিন সেনা দিবস উপলক্ষে দিল্লিতে শ্রদ্ধা জানান তিন বাহিনীর সেনা প্রধানরা। সেনাপ্রধান এমএম নারাভানে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ও নৌবাহিনীর প্রধান আর হরি কুমার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।









