নজরবন্দি ব্যুরোঃ প্রতি বছরেই ২৪ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস পালন করে আসছে কেন্দ্র সরকার। এর আগে নেতাজীর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিবস থেকে প্রজাতন্ত্র পালন শুরু করার পরিকল্পনা কেন্দ্রের।
আরও পড়ুনঃ কেমন আছেন দিদি লতা? হাসপাতালে দেখতে এসে জানালেন বোন আশা


গত কয়েক বছর ধরে দেশের প্রথম সারীর সমস্ত ইতিহাসের ছবি তুলে ধরে সরকার। সেই তালিকায় যুক্ত রয়েছে ১৪ অগাস্ট ভারত বিভাগ দিবস, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে জাতীয় একতা দিবস সহ আরও একাধিক জাতীয় অনুষ্ঠান। সেই তালিকায় নতুন সংযোজন সুভাষ চন্দ্র বসু।
সারা দেশজুড়ে নেতাজীর যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে তা জনসাধারণের জন্য তুলে ধরতে চায় সরকার। যদিও এটা নতুন কিছু নয়, গত বছর থেকেই দেশের একাধিক প্রান্তে আজাদ হিন্দ সরকারের নির্দশনস্থলগুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণার পরিকল্পনা ছিল কেন্দ্রের।
নেতাজীর জন্মদিবস থেকে প্রজাতন্ত্র পালন শুরু, পরিকল্পনা কেন্দ্রের

সুভাষ চন্দ্র বসুর সঙ্গে যুক্ত সমস্ত সাইটগুলিকে প্রচার করার পরিকল্পনা তৈরি হয়েছে। এখন থেকে প্রতি বছরেই পালিত হবে এই দিবস দেখানো হবে নেতাজীর সমস্ত ইতিহাসেরত কথাও।









