কেমন আছেন দিদি লতা? হাসপাতালে দেখতে এসে জানালেন বোন আশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। এই মুহূর্তে ৯২ বছরের লতা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি বেসরকারি হাসপাতালের আইসিউতে ভর্তি। গত মঙ্গলবারই কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, বাড়ছে ওমিক্রনের দাপটও

এর পরে জানা যায়, শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এদিকে হাসপাতালে গিয়েছিলেন বোন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। আর সেখানে সাংবাদিকদের তিনি জানান, লতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আশার নিজের শরীরই খারাপ বলে জানিয়েছেন।

সর্দিকাশি রয়েছে তাঁর। আশা জানালেন, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কোভিডবিধির জেরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে বাইরে থেকেই দিদির হাল হকিকত জেনেছেন তিনি। আগের থেকে এখন কিছুটা ভাল আছেন লতা মঙ্গেশকর

কেমন আছেন দিদি লতা? হাসপাতালে দেখতে এসে জানালেন বোন আশা

তবে বয়সজনিত কারণেই কোনও ঝুঁকি নিতে চাইছেন না হাসপাতালের চিকিৎসকরা। লতা এখনও আইসিইউ-তেই থাকবেন আগামী ১০ দিন বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত