সপ্তাহান্তে উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, বাড়ছে ওমিক্রনের দাপটও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউয়ের জেরে বেসামাল পরিস্থিতি। সপ্তাহান্তে উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২.৬৮ লক্ষ মানুষ৷ মোট আক্রান্তের সংখ্যা ৩.৬৭ কোটি পার করেছে। সক্রিয় রোগীর হার বেড়ে হয়েছে ৩.৮৫ শতাংশ। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।

আরও পড়ুনঃ করোনার ওমিক্রন ভেরিয়েন্টের গোষ্ঠী সংক্রমণ, করোনার তৃতীয় ঢেউয়ে ভাসছে বাংলাদেশ।

করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬,০৪১। কোভিড থেকে সুস্থতার হার কমে হয়েছে ৯৪.৮৩ শতাংশ। দৈনিক সংক্রমণের হাত বেড়ে হয়েছে ১৬.৬৬ শতাংশ। সাপ্তাহিক আক্রান্তের হার ১২.৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০২ জনের।

মহারাষ্ট্রে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩,২১১ জন। যা দৈনিক আক্রান্তের নিরিখে সর্বাধিক। দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছেন ২৪,৩৮৩ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত ২৩,৪৫৯। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ২৮,২৭৩ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২২,৬৪৫।

সপ্তাহান্তে উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, বাড়ছে ওমিক্রন 

সপ্তাহান্তে উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, বাড়ছে ওমিক্রন 
সপ্তাহান্তে উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, বাড়ছে ওমিক্রন

গত বছরের শেষ থেকে ওমিক্রনের পাশাপাশি বাড়ছে করোনার দাপট। তৃতীয় ঢেউকে রুখে দিতে চলছে জোরকদমে টিকাকরণ। এখনও অবধি ১৫৬ কোটির অধিক টিকাকরণ হয়েছে দেশজুড়ে। মাস্ক পড়া, দুরত্ব বিধি মেনে চলা সহ সমস্ত কোভিড বিধি পালনের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত