স্পিকার পদ নিয়ে ফের দোটানায় NDA, বিজেপিকে সমর্থন করেও সুর বদল চন্দ্রবাবুর!

আগামী ২৪ জুন থেকে শুরু হবে লোকসভার প্রথম অধিবেশন। তার ঠিক দু’দিন পর অর্থাৎ, ২৬ তারিখ স্পিকার পদ নির্বাচনের জন্য ভোটাভুটি হবে। অথচ এখনও স্পিকার পদে কাকে মনোনীত করা হবে তা চূড়ান্ত করতে পারল না এনডিএ সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শরিকদের সমর্থন নিয়ে মসনদে বসলেও কায়দা করে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজেদের হেফাজতেই রেখেছে বিজেপি। ১০ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ৮ জনই পদ্মের, মাত্র দু’জন শরিকদের সাংসদ মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এরপর থেকেই স্পিকার পদ নিয়ে বিজেপির ওপর ‘চাপ’ সৃষ্টি করতে থাকে চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি। কয়েক দিন দর কষাকষি চলার পর সেখানেও বিজেপির মনোনীত স্পিকার প্রার্থীকেই সমর্থন করবে বলে জানায় শরিকেরা। কিন্তু, এবার আবার স্পিকার পদ নিয়ে দোটানায় এনডিএ।

আরও পড়ুন: লাগু হল নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন, কঠোর শাস্তির নিধান কেন্দ্রের

গত মঙ্গলবার স্পিকার প্রার্থীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বাড়িতে বৈঠকে বসে এনডিএ শিবির। সেখানে তিনটি নাম নিয়ে আলোচনা হয়। এক, বিজেপির ওম বিড়লার নাম, যিনি আগে স্পিকার পদে ছিলেন। দুই, অন্ধ্রপ্রদেশের বিজেপি নেত্রী দগ্গুবতী পুরন্দেশ্বরী। তিন, বিজেডি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাতবারের সাংসদ ওড়িশার ভর্তোয়ারি মেহতাব। এর মধ্যে ভর্তোয়ারিকে প্রোটার্ম স্পিকার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্পিকার পদ নিয়ে ফের দোটানায় NDA, বিজেপিকে সমর্থন করেও সুর বদল চন্দ্রবাবুর!
স্পিকার পদ নিয়ে ফের দোটানায় NDA, বিজেপিকে সমর্থন করেও সুর বদল চন্দ্রবাবুর!

অসমর্থিত সূত্রে খবর, কোনও একটা নামকে চূড়ান্ত করা সম্ভব হয়নি এনডিএ গোষ্ঠীর পক্ষে। কারণ, টিডিপি তাঁদের দাবি থেকে সরে আসেনি। অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ পেলেও চন্দ্রবাবুর দলের লোকেরা এখনও স্পিকার পদ চাইছেন। চন্দ্রবাবু নিজে বিজেপি প্রার্থীকে সমর্থন করবেন বললেও তাঁর দলের একাংশ তা মেনে নিতে নারাজ। আর তাঁদেরকে বোঝাতে কিছুটা হলেও অসমর্থ চন্দ্রবাবু। এখন একমাত্র উপায়, সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে উদ্যোগী বিজেপি।

স্পিকার পদ নিয়ে ফের দোটানায় NDA, বিজেপিকে সমর্থন করেও সুর বদল চন্দ্রবাবুর!

স্পিকার পদ নিয়ে ফের দোটানায় NDA, বিজেপিকে সমর্থন করেও সুর বদল চন্দ্রবাবুর!

আগামী ২৪ জুন থেকে শুরু হবে লোকসভার প্রথম অধিবেশন। তার ঠিক দু’দিন পর অর্থাৎ, ২৬ তারিখ স্পিকার পদ নির্বাচনের জন্য ভোটাভুটি হবে। তার আগেই প্রার্থীদের নাম মনোনীত করতে চায় এনডিএ। প্রথমে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তরফে চন্দ্রবাবুর প্রার্থীকে সমর্থন করা হবে জনানো হয়। কিন্তু, এখন স্পিকার পদে বিজেপি নিজেরাই প্রার্থী দেবে। তাই পাল্টা, ‘ইন্ডিয়া’ জোটের তরফে আলাদা প্রার্থী মনোনীত করা হতে পারে। পাশাপাশি, ডেপুটি স্পিকার পদের জন্য আপ্রাণ লড়াই করবে তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত