পুজোর মরসুমে উত্তর বঙ্গের জন্য মিলছে না ট্রেনের টিকিট? ভরসা দিচ্ছে NBSTC-র ২৩ টি স্পেশাল বাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পুজোর মরসুমে উত্তর বঙ্গের জন্য মিলছে না ট্রেনের টিকিট? আনলক পর্ব শুরু হতেই একে একে খুলতে শুরু করেছে রাজ্জের পর্যটন কেন্দ্র গুলি, সেই মত খুলেছে উত্তর বঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রও, এই পুজোতে তাই দার্জিলিং বা উত্তরবঙ্গ বেড়াতে যাবার জন্য রাজ্জবাসী মুখিয়ে আছেন, এতদিন ঘরে বসেথাকা ভ্রমণ পিপাসু বাঙালি তাই বাইরে বেরতে উদগ্রীব।

আরও পড়ুনঃ পাল্টে যাচ্ছে গ্যাস ডেলিভারির নিয়ম, দেখে নিন কিভাবে এবার পাবেন আপনার রান্নার গ্যাস।

কিন্তু সুধু বেরলেইতো হবেনা না যাবার জন্য চায় পরিবহণ। ট্রেন সেভাবে নেই, কিছু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে বতে কিন্তু তা যাত্রীর থেকে অনেক কম। আর তাই যারা পুজোয় বেড়াতে যেতে চান উত্তরবঙ্গে তাদের ভরসা জোগাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। পরিবহণ দফতর সূত্রের খবর, যাত্রী চাহিদা এতটাই বেশি যে NBSTC-র ২৩ টি স্পেশাল বাস চালানো শুরু করেছে।

মালদহ, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার রুটে চালানো হচ্ছে এই বাস। নিগমের এসপ্ল্যানেড ডিপোর ম্যানেজার অনিল অধিকারী জানিয়েছেন, “সপ্তমী অবধি বুকিং পুরোপুরি হয়ে গিয়েছে। কোনও আসন ফাঁকা নেই। বিশেষ করে শিলিগুড়িগামী বাসের”। নিগম সূত্রে খবর, তারা পঞ্চমী থেকে চাহিদা অনুযায়ী আরও বাসের সংখ্যা বেশ কয়েকটি রুটে বাড়াচ্ছেন।

পুজোর মরসুমে উত্তর বঙ্গের জন্য মিলছে না ট্রেনের টিকিট? এই সব বাসের টিকিট অনলাইনে যেমন বুকিং করা যাচ্ছে, তেমনই কাউন্টারে গিয়েও বুক করা যাচ্ছে। নন এসি, এসি, এসি ভলভো ও রকেট সব বাস। পুজোর মরসুমে NBSTC-র বাসের এই চাহিদা দেখে খুশি রাজ্য পরিবহণ নিগম। যাত্রীদের একাংশ ভীষণ খুশি এই পরিষেবা মেলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত