পাল্টে যাচ্ছে গ্যাস ডেলিভারির নিয়ম, দেখে নিন কিভাবে এবার পাবেন আপনার রান্নার গ্যাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাল্টে যাচ্ছে গ্যাস ডেলিভারির নিয়ম, সমস্ত গ্রাহকদের পরিচয় জানার জন্য এবং ডোমেস্টিক সিলিন্ডারের কালোবাজারি আটকাতে ১ নভেম্বর থেকে সিলিন্ডারের নতুন ডেলিভারি সিস্টেম লাগু করতে চলেছে তেল সংস্থাগুলি।

আরও পড়ুনঃ দেশে মোট আক্রান্ত ৭৫ লক্ষ,কমছে দৈনিক সংক্রমণ, আশার কথা শোনাল স্বাস্থ্য মন্ত্রক

জেনে নিন নতুন সিস্টেম কেমন হবে- LPG সিলিন্ডারের হোম ডেলিভারি সিস্টেমকে নতুন নাম দেওয়া হয়েছে DAC অর্থাৎ ডেলিভারি অথেন্টিকেশন কোড। সিলিন্ডার এবার কেবল বুকিং করলেই করা হবে না ডেলিভারি। বরং এইবার থেকে একটি কোড পাঠানো হবে রেজিস্টার মোবাইল নাম্বারে। ডিলিভারী প্রক্রিয়া পুরো হবে না যতক্ষণ আপনি ডেলিভারি বয় কে কোড দেবেন না ততক্ষণ।

মোবাইল নম্বর যদি কোনো গ্রাহকের ডিস্ট্রিবিউটর এর কাছে রেজিস্টার করা না থাকে তাহলে রিয়েল টাইম আপনার নম্বর রেজিস্টার করতে পারবেন ডেলিভারি বয়ের কাছে যে অ্যাপ রয়েছে সেখান থেকে। এরপর করা হবে কোড জেনারেট। অন্যদিকে আবার অসুবিধায় পড়বেন সেই সমস্ত গ্রাহকরা যাদের ফোন নম্বর ও বাড়ির ঠিকানা ভুল দেওয়া রয়েছে। এর জেরে আটকে দেওয়া হবে তাদের সিলিন্ডার ডেলিভারি।

পাল্টে যাচ্ছে গ্যাস ডেলিভারির নিয়ম, তেল সংস্থাগুলি এই প্রক্রিয়া চালু করতে চলেছে প্রথমে ১০০ টি স্মার্ট সিটি তে। এরপর চালু করা হবে আস্তে আস্তে অন্যান্য শহরে। ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট চলছে জয়পুরে। প্রায় ৯৫ শতাংশ সাকসেস রেট এই প্রোজেক্টের। এই প্রক্রিয়া লাগু করা হচ্ছে না কমার্শিয়াল সিলিন্ডার এর উপরে। এই নিয়ম কেবল প্রযোজ্য হবে ডোমেস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত