দেশে মোট আক্রান্ত ৭৫ লক্ষ,কমছে দৈনিক সংক্রমণ, আশার কথা শোনাল স্বাস্থ্য মন্ত্রক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে মোট আক্রান্ত ৭৫ লক্ষ,কমছে দৈনিক সংক্রমণ, আশার কথা শোনাল স্বাস্থ্য মন্ত্রক ।আতঙ্কের করোনা ভাইরাস নিয়ে আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।দেশে মোট সংক্রমণ ৭৫ লক্ষ ছুঁলেও সংক্রমণের গতি অনেকটাই কমেছে। একটা সময় যেখানে দিনে ৯০ হাজারের বেশি সংক্রমণ হচ্ছিল, সেই সংখ্যাটা এখন ৬০ হাজারের আশেপাশে। এমনকী দীর্ঘদিন বাদে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত।

আরও পড়ুনঃরাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা হবে সংবিধান মেনে, ঘোষণা অমিত শাহের

আমেরিকা ফের দৈনিক সংক্রমণে শীর্ষে চলে গিয়েছে। কিন্তু তাতেও যেন চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। কারণ, দেশের সার্বিক সংক্রমণের ছবিটা এখনও উদ্বেগের। ইতিমধ্যেই দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যাটা ৭৫ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে।রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬১ হাজার ৮৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে ৩৪১ জন কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লক্ষ ৯৪ হাজার ৫৫২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৪ হাজার ৩১ জন।স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭২ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৫ লক্ষ ৯৭ হাজার ২১০ জন।

দেশে মোট আক্রান্ত ৭৫ লক্ষ,কমছে দৈনিক সংক্রমণ, আশার কথা শোনাল স্বাস্থ্য মন্ত্রক ।সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৮৩ হাজার ৩১১ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার সংখ্যাটাও অনেকটা কমেছে। তবে উৎসবের মরসুমে বেশ কিছু রাজ্যে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত