১৬ আগস্টের মধ্যে পঞ্চায়েতের সব স্তরে বোর্ড গঠনের নির্দেশ দিল নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য ঝুলছে আদালতের হাতে, তার মধ্যেই বোর্ড গঠনের নির্দেশ দিল নবান্ন। তিনটি স্তরে আগামী আগাস্ট মাসের মধ্যে বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত জেলা শাসক এবং জেলা পঞ্চায়েত নির্বাচন অফিসারের কাছে নির্দেশ পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে দেওয়ার দাবি, হুমায়ুন নামে যেন স্বস্তি নেই তৃণমূলের!

পঞ্চায়েতের তিনটি স্তরে ওই সময়ের মধ্যে বোর্ড গঠন করতে বলা হয়েছে নির্দেশিকায়। প্রসঙ্গত, পঞ্চায়েত নিয়ে আদালতে মামলা চললেও বোর্ড গঠন নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। এই অবস্থায় বোর্ড গঠন করে ফেলতে বলল নবান্ন।

১৬ আগস্টের মধ্যে পঞ্চায়েতের সব স্তরে বোর্ড গঠনের নির্দেশ দিল নবান্ন
১৬ আগস্টের মধ্যে পঞ্চায়েতের সব স্তরে বোর্ড গঠনের নির্দেশ দিল নবান্ন

নির্দেশে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটি ক্ষেত্রেই আগামী ১৬ অগাস্টের মধ্যে নতুন নির্বাচিত বোর্ড গঠনের কাজ শেষ করার জন্য। সেক্ষেত্রে সমস্ত জয়ী প্রার্থীদের কাছেও এই মর্মে নির্দেশ পাঠানোর জন্য বলে দেওয়া হয়েছে।

১৬ আগস্টের মধ্যে পঞ্চায়েতের সব স্তরে বোর্ড গঠনের নির্দেশ দিল নবান্ন

23 11

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য বিধাসভায় পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে বিরোধীদের মুলতুবি প্রস্তাবের জবাবি ভাষণে এই নির্দেশের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন