শাসক দলের মদতেই দেশজুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে, নুপুর শর্মার মন্তব্য নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি মুখপাত্র নুপুর শর্মার মোহাম্মদ মন্তব্য সারাদেশে এমনকি বিদেশেও আলোড়ন তুলেছে । বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ তার মন্তব্যের তীব্র নিন্দা করেছে । গতকাল তালেবান মুখপাত্র এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন । আর এবার এই নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

তার অভিযোগ শাসক দলের মদতেই দেশজুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে । এই ঘটনায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । তিনি বলেছেন এই বৃষ্টি পড়া বন্ধ করতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতেই হবে। হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যের জন্য বিজেপি ইতিমধ্যেই নুপুর শর্মাকে সাসপেন্ড করেছে।

কিন্তু শাহর বক্তব্য, “এটা অনেক দেরিতে নেওয়া নগণ্য পদক্ষেপ। ওই মন্তব্যের পর প্রায় এক সপ্তাহ এ নিয়ে মুখই খোলেনি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা উচিত। শাহ বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই লোকগুলিকে একটু সুপরামর্শ দিন। হরিদ্বারের ধর্ম সংসদে যেগুলি বলা হয়েছে, সেগুলি যদি আপনি বিশ্বাস না করে থাকেন তাহলে প্রকাশ্যে বলুন। আর যদি বিশ্বাস করে থাকেন তাহলেও প্রকাশ্যে বলুন।”

বিজেপির বক্তব্য ছিল নুপুর শর্মার মতো লোকেরা এদেশে প্রান্তিক শক্তি। কিন্তু নাসিরুদ্দিন শাহর বক্তব্য, এরা প্রান্তিক শক্তি নয়। এরা শাসকদলের আশ্রিত। তাঁর সাফ কথা,

শাসক দলের মদতেই দেশজুড়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে, নুপুর শর্মার মন্তব্য নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন

”এই ধরনের ঘটনা আবারও ঘটলে আমি অবাক হব না। সমস্যা হল এদেশে কেউ শান্তির কথা বললে তাঁকে জেলে যেতে হয়। কেউ গণহত্যার কথা বললে তাঁকে সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়। দেশে চরম দ্বিচারিতা চলছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন