নারীদের ওপর অত্যাচারের ঘটনায় এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে ‘লাখপতি দিদি’ সম্মেলন তিনি বলেন, “মহিলাদের সামর্থ বাড়ানোর পাশাপাশি তাদের সুরক্ষার দিকটিও নিশ্চিত করতে হবে। আমাদের বোন, মেয়েদের যন্ত্রণা ও রাগের কারণ কি আমি বুঝতে পারছি।”এরপর দেশের রাজ্য ও রাজনৈতিক দল গুলির উদ্দেশ্যে তিনি বলেন,” নারীদের উপর অত্যাচার মহাপাপ। দোষী যেই হোক সে যেন না বাঁচতে পারে। এমনকি দোষীদের যারা সাহায্য করছে, তারাও যেন না বাঁচতে পারে।”
আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুনীর খুন ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছে সর্বস্তরের মানুষ। প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে সমগ্র ভারতবর্ষে। সমাজ মাধ্যম থেকে রাস্তাঘাট সর্বত্র বিচারের দাবিতে মানুষ হাহাকার করছে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের একটি সম্মেলনে নারীদের সুরক্ষা নিয়ে বক্তৃতা দিলেন। যেখানে নারী নির্যাতনের প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন। ঋণ তিনি আরও বলেন,”হাসপাতাল, স্কুল, দফতর বা পুলিশ হোক কোন স্তরেই যদি নারীরা অত্যাচারিত হয় তাহলে সবের হিসেব হওয়া দরকার। উপর থেকে নিচে স্পষ্ট বার্তা যাওয়া দরকার যে এই পাপ ক্ষমার অযোগ্য।”


এরপর তিনি আরও যোগ করে বলেন,”সরকার আসবে যাবে কিন্তু নারীদের সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। এরপর নারীদের সুরক্ষা নিয়ে ন্যায়সংহিতা আইনকে আরও একবার তুলে ধরে তিনি বলেন, “মহিলাদের উপর অত্যাচারীদের সবথেকে কঠোর সাজা দেয়ার জন্য আমাদের সরকার আইনকে আরো শক্ত করছে। আগে অভিযোগ আসতো এফআইআর নেওয়া হচ্ছে না। মামলার বিচার পেতে অনেকদিন দেরি হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়কে আমরা পুরো বাদ দিয়ে দিয়েছি ন্যায়সংহিতা থেকে। যেখানে পুরো অধ্যায় মহিলা এবং বাচ্চাদের সুরক্ষা নিয়ে বানানো হয়েছে। এবার থেকে কোন নির্যাতিতা থানায় না যেতে চাইলে ঘর থেকেই ই-এফআইআর করতে পারবেন।”








